T20 World Cup 2024: জিম্বাবোয়ে ছিটকে গেল, কোন দেশ এই প্রথম টি ২০ বিশ্বকাপের আসরে?
T20 World Cup 2024: ইতিহাস গড়ল উগান্ডা। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যে টি ২০ বিশ্বকাপ হবে, তাতে খেলার ছাড়পত্র এদিনই আদায় করে ফেলল তারা। আফ্রিকা লেগের কোয়ালিফায়ারে রোয়ান্ডাকে হারিয়ে।
ইতিমধ্যেই নামিবিয়াও টি ২০ বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে। ফলে জিম্বাবোয়ের শেষ ম্যাচ এখন হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।

আফ্রিকা থেকে টি ২০ বিশ্বকাপে সুযোগ পাওয়ার যে যোগ্যতা অর্জনের লড়াই চলছে তাতে পয়েন্ট তালিকায় নামিবিয়া ও উগান্ডাকে আর টপকানো সম্ভব নয় জিম্বাবোয়ের পক্ষে। নাইজেরিয়াকে হারালেও। নামিবিয়া আগেই আদায় করে নিয়েছিল টি ২০ বিশ্বকাপের টিকিট। এবার পেয়ে গেল উগান্ডা। উগান্ডা এই প্রথম টি ২০ বিশ্বকাপ খেলবে।
টস জিতে রোয়ান্ডাকে ব্যাট করতে পাঠিয়েছিল উগান্ডা। ১৮.৫ ওভারে রোয়ান্ডা তোলে ৬৫ রান। জবাবে ৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। টি ২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তারা ৬টির মধ্যে এদিন পঞ্চম জয়টি ছিনিয়ে নিল। জিম্বাবোয়েকে হারিয়ে তারা প্রথম ধাক্কাটি দিয়েছিল। তাতেই উজ্জ্বল হয়েছিল উগান্ডার বিশ্বকাপের টিকিট আদায়ের সম্ভাবনা।
২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে। নিজেদের দেশে যোগ্যতা অর্জন পর্বের টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে না থাকতে পারার কারণে। ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারণে নির্বাসিত থাকায় ২০২১ সালের টি ২০ বিশ্বকাপেও খেলতে পারেনি জিম্বাবোয়ে।
২০২২ সালের টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে পাঁচটির মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছিল জিম্বাবোয়ে। পাকিস্তানকে হারিয়েছিল ১ রানে। পয়েন্ট তালিকায় সবার নীচে থাকায় মেলেনি আসন্ন টি ২০ বিশ্বকাপ খেলার ছাড়পত্র। ভারতের মাটিতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ না খেলায় জিম্বাবোয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও থাকছে না।
জিম্বাবোয়ের হেড কোচ ডেভ হটন ইতিমধ্যেই জানিয়েছিলেন, নামিবিয়ার কাছে হারটিই সবচেয়ে খারাপ। ওই ম্যাচ হারায় জিম্বাবোয়েকে সব ম্যাচেই জিততে হতো। কিন্তু তানজানিয়াকে হারানোর পর তৃতীয় ম্যাচে উগান্ডার কাছে ৫ উইকেটে পরাস্ত হয় জিম্বাবোয়ে। আজ রোয়ান্ডার কাছে উগান্ডা হারলে কিছুটা সম্ভাবনা থাকতো। কিন্তু উগান্ডার জয়েই ছিটকে যায় জিম্বাবোয়ে।
উগান্ডা প্রথম ম্যাচে হারিয়েছিল তানজানিয়াকে। তবে ডেভিড উইসে ১৭ রানে ৪ উইকেট তুলে নেওয়ায় নামিবিয়ার কাছে হেরে যায় উগান্ডা। জিম্বাবোয়েকে হারিয়ে ফের ঘুরে দাঁড়ায় উগান্ডা। জিম্বাবোয়ে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই নেমেছিল নতুন অধিনায়ক সিকান্দর রাজার নেতৃত্বে। এরপর নাইজেরিয়া, কেনিয়া ও রোয়ান্ডাকে হারাল উগান্ডা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications