T20 World Cup 2024: ‘বিনামূল্যে’ পাঁচ রান পেয়ে গেল ভারত, আম্পায়ারদের এই সিদ্ধান্তের কারণটা কী?
রাখে হরি মারে কে। জনপ্রিয় এই প্রবাদটাই যেন আরও একবার ফিরে এল নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ভারত বনাম আমেরিকার ম্যাচে। একে স্কোর বোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি আমেরিকা। তার উপর শাস্তি স্বরূপ প্রতিপক্ষকে উপহার দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে আমেরিকা।তৃতীয় ম্যাচেও পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেন না বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপে প্রথমবার ০ রানে আউট হলেন কোহলি। ৩ রান করে আউট হলেন রোহিত শর্মা।খুব বেশি রান করতে পারেনি পন্থও। ফলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু সেখান থেকে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে।তবে ভারতের জয়ে বড় সুবিধা করে দিল আমেরিকা। সৌজন্যে তাদের ফিল্ডিং নীতি।

আইসিসির নয়া নিয়ম অনুযায়ী, একটি ওভার শেষ হওয়ার পরে যদি কোনও দল ৬০ সেকেন্ডের (এক মিনিট) মধ্যে পরের ওভার শুরু করতে না পারে, তাহলে 'ওয়ার্নিং' দেওয়া হবে। কোনও দল যদি নিজেদের বোলিং ইনিংসের সময় তিনবার এরকম ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে বিপক্ষ দলকে পাঁচটি পেনাল্টি রান দিয়ে দেওয়া হবে। বুধবার এই কারণেই শাস্তি পেল আমেরিকা।
জয়ের জন্য ৩০ বলে ৩৫ রান চাই ভারতের। সেই অবস্থায় ভারতকে পাঁচটি পেনাল্টি রান দিলেন অনফিল্ড আম্পায়ার। কোনও বল খরচ না হয়েই স্কোরবোর্ডে ৫ রান যুক্ত হওয়ায় ভারত অনেকটাই সুবিধা পেয়ে গেল।।এই পাঁচটি রান মেন ইন ব্লুদের জন্য চাপ কমিয়ে দিয়েছে কারণ সূর্যকুমার যাদব একটি গুরুত্বপূর্ণ ফিফটি করে ভারতকে চলতি টি২০ বিশ্বকাপে তাদের তৃতীয় জয় পেতে সাহায্য করেছিল।
আইসিসি এক বিবৃতিতে বলেছে, "যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারটি করতে প্রস্তুত না হয়, তাহলে ইনিংসে তৃতীয়বার ঘটলে ৫ রান পেনাল্টি দেওয়া হবে। স্টপ-ক্লক নিয়ম লঙ্ঘনের জন্য আম্পায়াররা ইউএসএ অধিনায়ক অ্যারন জোন্সকে দুবার সতর্ক করেছিলেন কিন্তু অপরাধের তৃতীয় দৃষ্টান্তের পরে, আম্পায়ার পাঁচটি পেনাল্টি রানের জন্য আহ্বান জানান।
এই ম্যাচে খেলতে পারেননি আমেরিকার দলনেতা মোনাক প্যাটেল। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন অ্যারন জোন্স। কিন্তু তিনি দলকে জয় এনে দিতে পারলেন না। উল্টে শাস্তি পেলেন।












Click it and Unblock the Notifications