T20 World Cup 2024: ব্যাটে-বলে বদলে দিতে পারেন ম্যাচের রঙ, ফাইনালে দুই দলের ফোকাসে কারা?
শনিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাযল। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলে খেলবেন ২২ জন ক্রিকেটার। কিন্তু ফোকাসে থাকবেন কারা? দুই দলের কোন ক্রিকেটাররা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য? ফাইনাল ম্যাচের আগে সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়। ব্যাট হাতে ভারতের বিরাট ভরসার নাম রোহিত শর্মা। টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাট হাতে রান না পেলেও সময় যত এগিয়েছে ততই ছন্দ ফিরে পেয়েছেন হিটম্যান। সুপার ৮-র শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচেই কথা বলেছে হিটম্যানের ব্যাট। ৮ ম্যাচে ২৪৮ রান করেছেন।

এবার যদি বোলারদের দিকে তাকানো যায় তাহলে প্রথমেই নাম আসবে অর্শদীপ সিংয়ের। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে অর্শদীপ। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন পাঞ্জাব তনয়। ফাইনাল ম্যাচে প্রোটিয়াদের টপ অর্ডার ভাঙার বড় দায়িত্ব থাকবে তাঁর উপর।
অর্শদীপ বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী হলেও ভারতীয় দলের বোলিংয়ের মূল ভরসা কিন্তু জসপ্রীত বুমরাহ। রোহিতও তাঁর সেরা অস্ত্রকে সঠিক সময়ে ব্যবহার করতে সিদ্ধহস্ত। এখনও পর্যন্ত বুমরাহের সংগ্রহে ১৩ উইকেট। এছাড়াও ঋষভ পন্থ অবশ্যই থাকবেন তালিকায়, এখনও পর্যন্ত সুপার ফ্লপ হলেও কোহলিকে এই তালিকার বাইরে রাখা যায় না। কারণ তিনি বড় ম্যাচের ক্রিকেটার। ফলে ফাইনালে একাই বদলে দিতে পারেন ম্যাচের রঙ।
এবার নজর রাখা যাক দক্ষিণ আফ্রিকা দলের দিকে। প্রথমেই বলতে হবে কুইন্টন ডি ককের নাম। এখনও পর্যন্ত তাঁর নামের পাশে ২০৪ রান। ওপেনিংয়ে তিনিই প্রোটিয়া ব্যাটিংয়ের বড় ভরসা। পাশাপাশি অধিনায়ক এইডেন মার্করাম আছে। মিডল অর্ডারে ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা আছে ডেভিড মি্লার এবং হেইনরিখ ক্লাসেনের।
বল হাতে প্রোটিয়াদের দুই বড় ভরসা হলেন রাবাদা এবং শামসি। এই বোলার কিন্তু ফাইনাল ম্যাচে ফোকাসে থাকবেন। রাবাদা এখনও পর্যন্ত ১২টি এবং শামসি ১১টি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications