T20 World Cup 2024: দুই দলেই নক্ষত্র সমাবেশ, ভারত-পাক ম্যাচে ফোকাস রাখবেন কোন ক্রিকেটারদের উপর?
ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটের মহারণ। দুই দেশ তথা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন এই ম্যাচের জন্য। টি২০ হোক বা একদিনের বিশ্বকাপ, ভারত-পাক ম্যাচ মানেই হাই টিআরপি। রবিবার নিউ ইয়র্কে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ওয়াঘার দুই পারের দুই দেশ। দুই দলেই তারকার ছড়াছড়ি। কিন্তু বাড়তি নজর রাখবেন কাদের দিকে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ভারতীয় দলের কথা বললে প্রথমেই উঠে আসে বিরাট কোহলির নাম। অধিনায়ক না হলেও তিনি এই দলের মূল নিউক্লিয়াস। বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান(৩০৮) থেকে সর্বোচ্চ স্কোর(৮২) তাঁরই দখলে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে উঠেন কোহলি। বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় রান পাননি। ফলে রবিবার মেগা ম্যাচে বাড়তি নজর থাকবে কোহলির দিকে।

বিতর্ককে পিছনে ফেলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেছেন হার্দিক পাণ্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম পরীক্ষায় প্রথম হয়েই মাঠ ছেড়েছেন হার্দিক। হার্দিক। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিন-তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৫টি টি২০ ম্যাচে ৮৪ রান করেছেন পাণ্ডিয়া, সর্বোচ্চ স্কোর ৪০। এবার কিন্তু তাঁকে বল হাতেও জ্বলে উঠতে হবে এই ম্যাচে।
ভারতীয় দলের পেস অ্যাটাকে প্রধান অস্ত্র হলেন জসপ্রীত বুমরাহ। তাঁর উপরেই দায়িত্ব থাকবে বাবর আজমকে সাজঘরে ফেরানোর। বুমরাহই ভারতীয় পেস অ্যাটাকের প্রধান কাণ্ডারী।
পাকিস্তান দলের কথা বলতে হলেই প্রথমে আসে বাবর আজমের কথা। একাধারে দলের অধিনায়ক এবং ব্যাটিংয়ের স্তম্ভ। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪৪ রান করেছিলে্ন।
পাক দলের শক্তি অনেকটাই বোলিং নির্ভর। দলের প্রধান বোলার শাহীন শাহ আফ্রিদি। এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৯১। তবে মার্কিনীদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও উইকেট পাননি তিনি। ফলে ভারতের বিরুদ্ধে মরন বাঁচন ম্যাচে জ্বলে উঠতে চাইবেন তিনি।
এবার পাক দলের বোলিংয়ের শক্তি বাড়িয়েছেন মহম্মদ আমির। টি২০ ক্রিকেটে খুব একটা ভালো কিছু না করলে একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান খুবই ভালো। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আমির একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলকে। আর এক বার ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে বিরাটের উইকেট নেন আমির।












Click it and Unblock the Notifications