Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: নিয়মরক্ষার ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষায় নারাজ ভারত, কানাডার বিরুদ্ধে চিন্তা বিরাটের ফর্ম ও বৃষ্টি

শনিবার টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ কানাডা। ইতিমধ্যেই প্রথম তিন ম্যাচ জিতে সুপার ৮-র স্থান নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। শনিবারের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে পরীক্ষা-নীরীক্ষার।

আপাত দৃষ্টিতে ম্যাচটা পরীক্ষা-নীরীক্ষার হলেও এই ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম তিন ম্যাচে অনায়াসে জিতলেও ভারতীয় দলের খেলায় বেশ কিছু দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে। সেগুলি সংশোধন করে নিতে হবে কানাডা ম্যাচে, নাহলে সুপার ৮-এ ভারতকে সমস্যার মুখে পড়তে হতে পারে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টি-২০ বিশ্বকাপে কানাডা ম্যাচের আগে ফ্লোরিডায় ১৪ জুন ভারতের অনুশীলন ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই প্র্যাক্টিস সেশন বাতিল করে দেওয়া হয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে জানানো হয়েছে পুরো সপ্তাহ জুড়েই সেখানে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে শনিবার হতে চলা ভারত-কানাডা ম্যাচ বাতিল হওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতীয় দলে কোনো পরিবর্তন সম্ভবত হবে না। তারা কৌশলগতভাবে তাদের একাদশ বেছে নিয়েছে। এখন, দৃঢ় প্রত্যয়ের সাহস নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা। ক্যারিবিয়ানদের ধীরগতির পিচে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে তার জন্য এই পদ্ধতি তাদের সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে,

ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। কারণ প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে রান পাননি। ওপেনিংয়ে নেমে দলকে নি র্ভরতা দিতে পারেননি। ফলে কানাডা ম্যাচে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে ক্রীড়া প্রেমীরা।

সমস্যা নম্বর ২, শিবম দুবে আমেরিকা ম্যাচে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেও বোলিংয়ে এখনও সফল নন। তিন ম্যাচে কোনও উইকেট তুলতে পারেননি। কানাডা ম্যাচে বল হাতেও সফল হতে হবে দুবেকে। অন্যদিকে অক্ষর প্যাটেল কার্যকরী ভূমিকা নিতে পারছেন না। শেষ ম্যাচে ১ উইকেট পেয়েছেন। ব্যাট হাতে নামতে হয়নি। তবে পাকিস্তান ম্যাচে ব্যাটিং বোলিং কোনও বিভাগেই দলের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেননি।

ভারত ফ্লোরিডায় আটটি টি২০ খেলেছে, যার মধ্যে পাঁচটি জয় এবং দুটি পরাজয়ের সঙ্গে এক ম্যাচে ফলাফল হয়নি। রোহিত শর্মা এই ভেন্যুতে তাদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটি হাফ সেঞ্চুরি সহ ৪৯ গড়ে এবং ১৫৩.১২ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছেন।

বিরাট কোহলি ফ্লোরিডায় খেলা তিনটি ইনিংসে মাত্র ৬৩ রান করেছেন, যার সর্বোচ্চ ২৮। ফ্লোরিডায় খেলা শেষ চারটি টি-টোয়েন্টির তিনটিতে ভারত জিতেছে, শেষ ফলাফল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

কানাডার সম্ভাব্য দল- অ্যারন জনসন,নভনীত দাহিয়াল, পার্গত সিং, নিকোলাস কীর্তন, শ্রেয়স মোভা, রবিন্দর পাল সিং, সাড বিন জাফর, ডিলন হেইলিরগার, কালীম সানা, জুনেদ সিদ্দিকি, জেমেরি গর্ডন

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+