T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের শুরুতে ব্যর্থতাই সঙ্গী বিরাটের, জমল না রোহিতের সঙ্গে ওপেনিং জুটি

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের মতো সহজ প্রতিপক্ষ পেয়েছিল ভারত। ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচের মহড়া সেরে নেওয়ারও সুযোগ ছিল।

যদিও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না বিরাট কোহলি। রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয়বার টি২০ আন্তর্জাতিকে ওপেন করতে নেমে ফিরলেন ব্যর্থতাকে সঙ্গী করেই।

T20 World Cup 2024

চলতি বছরের আইপিএলে তিনি ওপেন করেই সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ আন্তর্জাতিকে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন বিরাট। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২২৪ তুলেছিল, ইংল্যান্ডকে ওই ম্যাচে ভারত হারায় ৩৬ রানে। সেই ম্যাচে রোহিত শর্মা ৩৪ বলে ৬৪ করেন, বিরাট ৫২ বলে ৮০ করে অপরাজিত থাকেন। ওপেনিং জুটিতে উঠেছিল ৯৪। সেই সিরিজে ২৩১ রান করে কোহলি সিরিজ-সেরাও হয়েছিলেন।

সেই ম্যাচের পর এদিনই প্রথম, টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয়বার রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেন। তবে জমল না রো-কো ওপেনিং জুটি। ২.৪ ওভারে দলের ২২ রানের মাথায় আউট হলেন বিরাট। নামের পাশে ৫ বলে ১ রান। মার্ক অ্যাডেরের বলে বড় শট নিতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে ধরা পড়লেন বেন হোয়াইটের হাতে।

টি২০ আন্তর্জাতিকে বিরাট ওপেন করলেন ১০ বার। প্রথম বল ফেস করে তাঁর রান যথাক্রমে ২৮, ২৯, ২১, ২ ও ৩৯। ২০১৭ সালের পর টি২০ আন্তর্জাতিকে ওপেন করে প্রথম বলটিই ফেস করেননি কোহলি। এদিনও প্রথমে স্ট্রাইক নেন রোহিত। ওপেনার হিসেবে বাকি ৫ ইনিংসে কোহলির রান যথাক্রমে ৭০, ৯, অপরাজিত ৮০, অপরাজিত ১২২ ও ১।

দুই বছর পর টি২০ আন্তর্জাতিকে ওপেন করতে দেখা গেল কোহলিকে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে বিরাট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ৫৩ বলে অপরাজিত ৮২। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই বিরাট ৪৯ বলে ৫৭ করেছিলেন।

২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল সুপার ১০-এ নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে কোহলি করেন ২৭ বলে ২৩। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট করেন৩২ বলে অপরাজিত ৩৬। ২০১২ সালে টি২০ বিশ্বকাপে অভিষেকে বিরাট কলম্বোয় আফগানিস্তানের বিরুদ্ধে করেন ৩৯ বলে ৫০। ফলে কোনও টি২০ বিশ্বকাপে এই প্রথম ভারতের প্রথম ম্যাচে বিরাট দুই অঙ্কের রানে পৌঁছতে পারলেন না। সমর্থকরা অবশ্য আশায়, বরাবরের মতো পাকিস্তান ম্যাচেই জ্বলে উঠবেন কিং কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+