T20 World Cup 2024: আমেরিকাকে হারালেই সুপার এইট পাকা ভারতের! রোহিতের সামনে বিরাট কীর্তির হাতছানি

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে নিউ ইয়র্কে ভারত শেষ ম্যাচটি খেলতে নামছে কাল। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকাকে হারালেই কনফার্ম হয়ে যাবে সুপার এইটের টিকিট।

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে অবশ্য শেষ আট কার্যত নিশ্চিত করে ফেলেছে মেন ইন ব্লু। কাল জিতলে চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। ফ্লোরিডার লডারহিলে গ্রুপ পর্বের শেষ ম্য়াচের আগেই ভারত শেষ আটে পৌঁছনোর বিষয়ে ফেভারিট।

T20 World Cup 2024

আন্তর্জাতিকে এই প্রথম আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত। দুই দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা বিশেষ নেই। আমেরিকা দলে অনেক ভারতীয় রয়েছেন, যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। টি২০ বিশ্বকাপে নজরও কেড়েছেন কয়েকজন। তবে ভারতকে হারানো সহজ কাজ নয়।

টি২০ আন্তর্জাতিকে বিরাট কোহলিকে টপকে সর্বাধিক রানের রেকর্ডটি দখল করেছেন বাবর আজম। নিউ ইয়র্কে লো স্কোরিং ম্যাচে বাবরকে (কানাডা ম্যাচের আগে অবধি ৪,০৮০) কাল টপকে যাওয়া রোহিতের পক্ষে কঠিন, তবে অসম্ভব নয়। বিরাট কোহলির কাছাকাছি অবশ্য চলে এসেছেন রোহিত। বিরাটের রান ৪ হাজার ৪২, রোহিতের ৪ হাজার ৩৯।

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজও বড় রান ওঠেনি। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ১০৬ তুলেছে কানাডা। কালকের ম্যাচও লো স্কোরিং হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি ব্য়াঘাত ঘটাবে না কালকের ম্যাচে। রোদ থাকবে। তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৫ শতাংশ।

ভারত ও আমেরিকা ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্টে দাঁড়িয়ে। ভারতের নেট রান রেট ১.৪৫৫, আমেরিকার ০.৬২৬। অ্যারন জোন্স ২ ম্যাচে ১৩০ রান করে চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুইয়ে। আন্দ্রিস গাউস ২ ম্যাচে ১০০ করে আছেন চারে। অভিজ্ঞ কোরে অ্যান্ডারসনও রয়েছেন। ভারতীয় বোলারদের সামলানোই আমেরিকার বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

আমেরিকার সম্ভাব্য একাদশ- স্টিভেন টেলর, মোনাঙ্ক প্য়াটেল (অধিনায়ক ও উইকেটকিপার), আন্দ্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরে অ্যান্ডারসন, হরমীত সিং, জসদীপ সিং, নসথুস কেনজিগে, সৌরভ নেত্রভালকর, আলি খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+