T20 World Cup 2024: ভারত-আফগানিস্তান ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস, খেলা কি ভেস্তে যাবে?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে কাল বার্বাডোজের ব্রিজটাউনে মুখোমুখি ভারত-আফগানিস্তান। কেনসিংটন ওভালে ম্য়াচ শুরু ভারতীয় সময় রাত ৮টায়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি ভারতের পিছু ছাড়বে না কালকের ম্যাচেও।

T20 World Cup 2024 -

ফ্লোরিডার লডারহিলে বৃষ্টির কারণে ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তার আগে অবশ্য তিনটি ম্যাচেই জয়লাভ করেছে মেন ইন ব্লু। ২০০৭ সালের পর আর টি২০ বিশ্বকাপ খেতাব জেতেনি ভারত। এবার রোহিত শর্মার দল রয়েছে দারুণ ছন্দে। যদিও উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়া।

সুপার এইটে ভারতের যে দুই প্রতিপক্ষ রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান ভারতকে টি২০ বিশ্বকাপে কখনও হারাতে পারেনি। বাংলাদেশ টি২০ আন্তর্জাতিকে একবারই হারিয়েছে ভারতকে। আফগানিস্তান সেটাও পারেনি। চলতি বছরেই একটি ম্যাচ টাই হয়েছিল। তবে দ্বিতীয় সুপার ওভারে আফগানদের হারায় ভারত।

ফলে সেমিফাইনালে ওঠার নিরিখে ভারত ও অস্ট্রেলিয়াই এগিয়ে। অবশ্য এবারের টি২০ বিশ্বকাপ সাক্ষী থেকেছে অঘটনেরও। সেই সঙ্গে প্রতিকূল আবহাওয়াও কয়েকটি দেশের ছিটকে যাওয়ার ক্ষেত্রে ফ্যাক্টর হয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেটীয় দ্বৈরথের পাশাপাশি সকলের নজর থাকবে আকাশের দিকেও।

কাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস চলাকালীন ব্রিজটাউনের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হবে। বেলা ১টা বা তারপর থেকে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে। তবে তাতে ম্যাচের ফলাফল নির্ধারণে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

কেন না, যে পরিমাণ বৃষ্টি হবে তাতে ওভার কমিয়েও খেলা শুরু করা যাবে। এমনকী প্রথমে বল করা দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করে ফেলে, তাহলে বৃষ্টি নামার আগে দ্বিতীয় ইনিংসের ৬ ওভার হয়ে যাওয়ার কথা। আর তাতেই বাধা থাকবে না ফলাফল নির্ধারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+