Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে শীর্ষে গুরবাজ ও ফারুকি! তিন বিভাগের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কীর্তি ছুঁয়েছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কাপ জয় অপরাজেয় থেকে।

ফাইনালের সেরা হয়েছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরাহ। যদিও সর্বাধিক রান ও সবচেয়ে বেশি উইকেট-প্রাপ্তির তালিকায় রয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার।

T20 World Cup 2024

রহমানুল্লাহ গুরবাজ সবচেয়ে বেশি ২৮১ রান করেছেন। রোহিত শর্মা ২৫৭, ট্রাভিস হেড ২৫৫, কুইন্টন ডি কক ২৪৩ ও ইব্রাহিম জাদরান ২৩১ রান করে রয়েছেন প্রথম পাঁচে। এই ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্ট্রাইক রেট হেডের (১৫৮.৩৮), তারপরই রোহিত (১৫৬.৭)।

কোন ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের নিরিখে সেরা নিকোলাস পুরান। ১৪টি চার ও ৮টি ছয়ের সাহায্যে তিনি এই ইনিংস খেলেন আফগানিস্তানের বিরুদ্ধে। আমেরিকার অ্যারন জোন্স অপরাজিত ৯৪, রোহিত শর্মা ৯২, ফিল সল্ট অপরাজিত ৮৭ ও জস বাটলার অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন।

দুই বাঁহাতি পেসার ১৭টি করে উইকেট দখল করে ভেঙে দিলেন ওয়ানিন্দু হাসারঙ্গার নজির (২০২১ সালে ১৬ উইকেট)। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের অর্শদীপ সিং এবার ১৭টি করে উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও আনরিখ নরকিয়া নিয়েছেন ১৫টি করে উইকেট। ১৪টি করে উইকেট পেয়েছেন রশিদ খান ও রিশাদ হোসেন।

৩ জুন উগান্ডার বিরুদ্ধে ফারুকি ৯ রান খরচ করে ৫ উইকেট দখল করেছিলেন। এবারের টি২০ বিশ্বকাপে এটিই সেরা বোলিং ফিগার। যা টি২০ বিশ্বকাপে সর্বকালের সেরা বোলিং ফিগারের তালিকায় রইল চারে। পাঁচ দিন পর উগান্ডার বিরুদ্ধেই আকিল হোসেন ১১ রানে ৫ উইকেট নেন, সর্বকালের সেরার তালিকায় তা ষষ্ঠ স্থানে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ও বাংলাদেশের তানজিম হাসান সাকিব নেপালের বিরুদ্ধে ৭ রান খরচ করে চারটি করে উইকেট নেন। অর্শদীপ সিং আমেরিকার বিরুদ্ধে ৪ উইকেট নেন ৯ রানের বিনিময়ে।

এবারের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৮টি ক্যাচ তালুবন্দি করেছেন। সবচেয়ে বেশি ক্যাচ ধরার তালিকায় এরপর রয়েছেন যথাক্রমে গ্লেন ম্যাক্সওয়েল, হ্যারি ব্রুক ও ট্রিস্টান স্টাবস (৭টি করে ক্যাচ ধরেছেন প্রত্যেকে) এবং তানজিম হাসান সাকিব, মহম্মদ নবি ও হেইনরিখ ক্লাসেন (প্রত্যেকে ৬টি করে)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+