T20 World Cup 2024: মহারাজের কামাল! দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেল সুপার এইটে, বাংলাদেশের মাথা হেঁট
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আরও একটি লো স্কোরিং ম্যাচের সাক্ষী থাকল নিউ ইয়র্ক। পিচ নিয়ে বিতর্ক যা আরও জোরালো করে দিল।
ভারত গতকাল ১১৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। যদিও পাকিস্তানকে হারায় ৬ রানে। আজ দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১১৩ রান তুলে জিতল ৪ রানে।

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪.২ ওভারে ২৩ রানে পড়ে চতুর্থ উইকেট। রিজা হেন্ডরিকস গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। কুইন্টন ডি কক ১১ বলে ১৮, অধিনায়ক এইডেন মার্করাম ৮ বলে ৪, ট্রিস্টান স্টাবস ৫ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন।
এরপর হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের পঞ্চম উইকেট জুটিতে ভর করে একশো পার করে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ৪৪ বলে সর্বাধিক ৪৬ ও মিলার ৩৮ বলে ২৯ রান করেন। ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রানেই থেমে যায় প্রোটিয়ারা।
তানজিম হাসান সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। ৪ ওভারে ১৯ রান খরচ করে তাসকিন আহমেদ নেন ২ উইকেট। ৪ ওভারে ৩২ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। দক্ষিণ আফ্রিকার এদিনের স্কোরের পর ফের নিউ ইয়র্কের পিচ নিয়ে চর্চা জোরালো হয়েছে।
এখনও অবধি এই স্টেডিয়ামে প্রথম ইনিংসের স্কোরগুলি যথাক্রমে- শ্রীলঙ্কার ৭৭ (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা), আয়ারল্যান্ডের ৯৬ (ভারতের বিরুদ্ধে), কানাডার ৭ উইকেটে ১৩৭ (আয়ারল্যান্ডের বিরুদ্ধে), নেদারল্যান্ডসের ৯ উইকেটে ১০৩ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ভারতের ১১৯ (পাকিস্তানের বিরুদ্ধে) ও দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১১৩ (বাংলাদেশের বিপক্ষে)।
জবাবে খেলতে নেমে ৯.৫ ওভারে ৫০ রানের মাথায় বাংলাদেশের চতুর্থ উইকেট পড়ে। তানজিদ হাসান ৯, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪, লিটন দাস ৯ ও শাকিব আল হাসান ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর পরিস্থিতি সামাল দেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহ রিভিউ নিয়ে লেগ বিফোরের সিদ্ধান্ত থেকে রেহাই পেলেও এর কিছু পরেই আম্পায়ারস কলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তৌহিদ (৩৪ বলে ৩৭)। ১৭.১ ওভারে ৯৪ রানে পড়ে বাংলাদেশের পঞ্চম উইকেট। শেষ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১০।
কেশব মহারাজ তৃতীয় বলে জাকের আলি (৯ বলে ৮) ফিরিয়ে চাপ বাড়ান। পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান মাহমুদুল্লাহ (২৭ বলে ২০), লং অন বাউন্ডারিতে অনবদ্য ক্যাচ ধরেন মার্করাম। ফলে শেষ বলে জিততে হলে ছয় মারতেই হতো বাংলাদেশকে। তাসকিন ১ রানের বেশি নিতে পারেননি। ফলে ৭ উইকেটে ১০৯ রানেই আটকে যায় বাংলাদেশ।
কেশব মহারাজ ৪ ওভারে ২৭ রান খরচ করে নেন তিন উইকেট। ৪ ওভারে ১৭ রান খরচ করে ২ উইকেট আনরিখ নরকিয়ার। কাগিসো রাবাডা ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। মার্কো জানসেন ৪ ওভারে ১৭ ও অটনিয়েল বার্টম্যান ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
গ্রুপ ডি-র ৩টি ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছে গেল প্রোটিয়ারা। নেট রান রেট ০.৬০৩। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে নেদারল্যান্ডস আছে তিনে। নেপাল ১টি ও শ্রীলঙ্কা ২টি ম্যাচ খেলে এখনও জিততে পারেনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications