T20 World Cup 2024: চোকার্স তকমা মুছতে মরিয়া প্রোটিয়ারা, জানুন বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার ফলাফল

ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও আইসিসির মঞ্চে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকেছে দক্ষিণ আফ্রিকার। নির্বাসন কাটিয়ে বিশ্ব ক্রিকেটের আঙিনায় ফেরার পর থেকে এখনও পর্যন্ত আইসিসি ট্রফি অধরাই থেকেছে দক্ষিণ আফ্রিকার। নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ম্যান্ডেলার দেশকে।

বৃহস্পতিবার আইসিসি টুর্নামেন্টে আরও একটা নকআউটের ম্যাচ খেলতে নামছে প্রোটিয়ারা। টি২০ বিশ্বকাপের সেমিফাইনােলে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফাগানিস্তান। এই ম্যাচের দেখে নেওয়া যাক একদিনের এবং টি২০ বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকার ফলাফলের ইতিহাস।

T20 World Cup 2024

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের সেমিফাইনা লের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে আফগানিস্তানের থেকে দক্ষিণ আফ্রিকার বড় প্রতিপক্ষ তাদের ইতিহাসই। বিশ্বকাপের(একদিনের ও টি২০) নকআউট পর্বে দশটি ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা মাত্র একটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে।বাকি নয়বারই প্রোটিয়াদের হারের মুখ দেখতে হয়েছে।

প্রথমেই নজর রাখা যাক একদিনের বিশ্বকাপে নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার ফলাফলের দিকে। ১৯৯২ সালে সিডনিতে একদি‌নের বিশ্বকাপের সেমিফাইনাফলে ইংল্যান্ডের কাছে হারে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালে করাচিতে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয় প্রোটিয়ারা। ১৯৯৯ সালে বার্মিংহামে সেমিফাইনালে অস্ট্রেলিজয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচ টাই হয় এবং দক্ষিণ আফ্রিকা বিদায় নেয়।

২০০৭ সালে বিশ্বকাপের সেমিফাইালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয় প্রোটিয়া দলের। ২০১১ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনানলে নিউজিল্যান্ডের কাছে হারে দক্ষিণ আফ্রিকা।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিরল জয়টি আসে যখন ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে একটি প্রোটিয়া দল সিডনিতে শ্রীলঙ্কাকে পরাজিত করে। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্ন অধরাই থাকে। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে চোকার্স তকমা ধরে রাখে দক্ষিণ আফ্রিকা।

টি২০ বিশ্বকাপে দুইবার নকআউটে উঠেছিল প্রোটিয়ারা। কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে। ২০০৯ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারে তারা এবং ২০১৪ সালে সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়। এবার টানা সাত ম্যাচে অপরাজিত দক্ষিণ আফ্রিকার কাছে বড় চ্যালেঞ্জ সেমিফাইনালের গাঁট টপকানো।

প্রোটিয়ারা এবার টি২০ বিশ্বকাপ সংস্করণে রেকর্ড সপ্তম জয় অর্জন করে ইতিহাস রচনা করেছে। খাতায় কলমে বা ধারে ভারে এবার আফগানদের থেকে অনেকটাই এগিয়ে প্রোটিয়ারা। ফলে এবার তাদের সামনে সুবর্ণ সুযোগ থাকছে ফাইনালে পৌঁছানোর। কারণ এতদিন কোনও বিশ্বকাপেরই ফাইনালে খেলার সুযোগ হয়নি ম্যান্ডেলার দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+