T20 World Cup 2024: অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে স্কটল্যান্ড, ওমান হারতেই প্রবল চাপে ইংল্যান্ড
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে জমে গেল গ্রুপ-বি থেকে সুপার এইটে যাওয়ার লড়াই। স্কটল্যান্ডের কাছে চূর্ণ হয়ে ছিটকে গেল ওমান। যার জেরে প্রবল চাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
স্কটল্যান্ড ৩ ম্যাচে ৫ পয়েন্ট দখল করে অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষস্থানের দখল নিল। ভালো নেট রান রেট নিয়েই। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইংল্যান্ড, যাদের গতকালই হারিয়েছে অস্ট্রেলিয়া।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ওমান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ওপেনার প্রতীক আথাভালের ৪০ বলে ৫৪ ও আয়ান খানের ৩৯ বলে ৪১ রানের সৌজন্যে ওমান ৭ উইকেটে ১৫০ রান তোলে। সফিয়ান শরিফ ২টি এবং মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস সোল ও ক্রিস গ্রিভস নেন ১টি করে উইকেট।
জবাবে স্কটল্যান্ড তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১৩.১ ওভারে। ২০ বলে ৪১ করেন ওপেনার জর্জ মুন্সে। ম্যাচের সেরা ব্র্যান্ডন ম্যাকমুলেন ৩১ বলে ৬১ ও ম্যাথু ক্রস ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। বিলাল খান, আকিব ইলিয়াস ও মেহরান খান নেন ১টি করে উইকেট।
৪১ বলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেওয়ায় ৩ ম্যাচে স্কটল্যান্ডের পয়েন্ট হলো ৫। অস্ট্রেলিয়ার ২ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। নামিবিয়ার ২ ম্যাচে ২ পয়েন্ট, তারা রয়েছে তিনে। ইংল্যান্ডের ঝুলিতে ২ ম্যাচে ১ পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়নতের নেট রান রেট মাইনাস (-) ১.৮০০। স্কটল্যান্ডের নেট রান রেট আজ উন্নত হয়ে ২.১৬৪। অস্ট্রেলিয়ার নেট রান রেট ১.৮৭৫।
সুপার এইটে যেতে ইংল্যান্ডকে ওমান ও নামিবিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতেই হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে স্কটল্যান্ডকে যেন অস্ট্রেলিয়া শেষ ম্যাচে হারিয়ে দেয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications