T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের মোটিভেশন চিহ্নিত করলেন বিরাট, আত্মবিশ্বাসী রোহিত-পন্থ

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছে নিউ ইয়র্ক শহরের অদূরে ক্যান্টিয়াগ পার্কে। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন।

নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে ভারত টি২০ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ খেলবে। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে। শুক্রবার নিউ ইয়র্ক পৌঁছনোর কথা বিরাট কোহলির।

T20 World Cup 2024

২০১৩ সালে শেষবার আইসিসির কোনও ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। গত বছর দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে উঠেও খেতাব অধরাই থেকে যায়। এবার ট্রফির খরা মেটাতে বদ্ধপরিকর মেন ইন ব্লু।

স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিলাম। কিন্তু তারপর আর জেতা সম্ভব হয়নি। তবে আমার মনে হয়, এবার আমাদের কাপ জয়ের, চ্যাম্পিয়ন হওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে।

বিরাট কোহলির কথায়, ভারত যখনই খেলে তখন প্রত্যাশা থাকেই। আমাদের উপর মানুষের প্রত্যাশা রাখা বাস্তবসম্মত নয়, সেটা বলা যায় না। আমাদের দেশে ক্রিকেটকে আলাদাভাবেই দেখা হয়। এটাই আমাদের শক্তি।

যদিও বিরাট বলেন, এই প্রত্যাশার বিষয়ে খুব বেশি মনোযোগী হলে সেটা দুর্বলতার কারণও হতে পারে। আমার মনে হয় এই প্রত্যাশাকে শক্তি হিসেবে দেখে এর থেকে অনুপ্রেরণা, প্রাণশক্তি সঞ্চয় করা যেতে পারে। বিষয়টি এরকম যে, আমাদের প্রচুর সমর্থক রয়েছেন, যাঁরা চান আমরা ভালো কিছু করি।

ঋষভ পন্থ বলেছেন, আমি মনে করি যখন কেউ দলে আসেন, তাঁকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তখন তাঁরও দায়িত্ববোধ জন্মায়। আমি সেটা উপভোগ করি। দলের স্বার্থে যে কোনও পরিস্থিতিতে ভালো খেলে দায়িত্ববোধের পরিচয় দেওয়াই একজন ক্রিকেটারের সেরা কাজ। আমি সেই দায়বদ্ধতার পরিচয় দিতে প্রস্তুত।

বিসিসিআই.টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেছেন, ভারতের জার্সি পরে মাঠে নামা একটা আলাদা অনুভূতি। সেটাই মিস করছিলাম। আশা করি, এই বিশ্বকাপ থেকেই দেশের হয়ে ক্রমাগত ভালো খেলা চালিয়ে যেতে পারব। ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর সতীর্থদের সঙ্গে কথা বলে, সময় কাটিয়ে, তাঁদের সঙ্গে মজা করতে পেরে তিনি খুশি বলে জানান পন্থ।

পন্থের কথায়, আগে কখনও এখানে খেলিনি। রৌদ্রোজ্জ্বল পরিবেশে এখানকার নতুন পিচের সঙ্গে যথাসম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে সাবলীলভাবেই ব্যাট করতে দেখা গিয়েছে পন্থকে।

রোহিত শর্মা, শুভমান গিল প্রথমে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেন গতকাল। পরে নামেন বাকিরা। তবে দীর্ঘ বিমানযাত্রার পর দলের সঙ্গে যোগ দেওয়া যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংদের নেটে দেখা যায়নি। বিরাট কোহলি কাল দলের সঙ্গে যোগ দিলেও বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+