T20 World Cup 2024: রোহিত ও বিরাট টি২০ বিশ্বকাপ খেলতে রাজি! চিন্তায় নির্বাচকরা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জয়?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে খেলতে রাজি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর তাতেই বিপাকে পড়েছেন নির্বাচকরা। এই দুই তারকা থাকলে দলের ভারসাম্যই বদলে যাবে। সেটাই চিন্তার বড় কারণ।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ শুরু ১১ জানুয়ারি। এই প্রতিবেদন লেখা অবধি দলই ঘোষণা করতে পারেননি নির্বাচকরা। তার বড় ফ্যাক্টর রোহিত ও বিরাটকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পারা।

T20 World Cup 2024: রোহিত ও বিরাট টি২০ বিশ্বকাপ খেলতে রাজি!

রোহিত ও বিরাটের টি২০ ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য দ্বিতীয় টেস্ট চলাকালীন কেপ টাউনে পৌঁছেছিলেন ভারতের নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর। ছিলেন আরও ২ নির্বাচক। বিসিসিআই সূত্রে খবর, তাঁদের কাছেই এই দুই মহাতারকা জানিয়ে দেন তাঁরা টি২০ বিশ্বকাপে খেলতে চান। উল্লেখ্য, ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর টি২০ আন্তর্জাতিক খেলেননি তাঁরা।

টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শুধু টি২০ সিরিজ রয়েছে ভারতের। আফগানিস্তান আজ দল ঘোষণা করে দিয়েছে। রোহিত শর্মা ইতিমধ্যেই দেশে ফিরেছেন। অজিত আগরকরও ফিরছেন। তিনি দেশে ফেরার পর একপ্রস্থ আলোচনা হবে। জানা যাচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আফগানিস্তান সিরিজের জন্য ভারতের দল ঘোষণা হবে।

যেহেতু রোহিত ও বিরাট টি২০ বিশ্বকাপ খেলতে চাইছেন, ফলে তাঁদের রেখেই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হতে পারে। বোর্ডসূত্রে খবর, আইপিএলের ফর্মের উপরই নির্ভর করবে রোহিত ও বিরাটের টি২০ বিশ্বকাপে খেলার বিষয়টি। যতই সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকররা তাঁদের অটোমেটিক চয়েস ভাবুন না কেন।

এই দুই তারকা দলে এলে কাদের উপর কোপ পড়বে সেটাও ভাবার বিষয়। এক প্রাক্তন নির্বাচক পিটিআইকে বলেছেন, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া ভারতের ব্য়াটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার হলে বাঁহাতি কোথায়? বিরাটকে বসিয়ে গিলকে তিনে রেখে, যশস্বীকে রোহিতের সঙ্গে ওপেন করতে পাঠানোর মতো সাহসী সিদ্ধান্ত অজিত আগরকর কি নিতে পারবেন?

রোহিত ও বিরাট দলে এলে ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণের বাদ পড়ার সম্ভাবনা থাকবে। কিষাণ বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার, টপ অর্ডারে খেলে থাকেন। জিতেশ শর্মা, রিঙ্কু সিংয়ের মধ্যেও কাউকে বাদ পড়তে হবে দলের ভারসাম্য ঠিক রাখতে। হার্দিক পাণ্ডিয়া কোটার সব ওভার বল করার মতো জায়গায় থাকবেন কিনা, কতজন পেসার, কতজন স্পিনার নিয়ে নামতে হবে, সব বিষয় নিয়েই ভাবতে হচ্ছে।

ভারতের গ্রুপ পর্বের খেলাগুলি পড়েছে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায়। ইতিমধ্যেই সেখানে রোহিত ও বিরাটকে মুখ করে বিজ্ঞাপন ছেয়ে গিয়েছে। ফলে এই দুই তারকাকে খেলানোর বাহ্যিক চাপও থাকবে। এই পরিস্থিতিতে এক প্রাক্তন ক্রিকেট প্রশাসক বলছেন, রোহিত ও বিরাটকে আপাতত আফগানিস্তান সিরিজে খেলানো হোক। কিন্তু টি২০ বিশ্বকাপ নিয়ে দলে থাকার গ্যারান্টি দেওয়ার দরকার নেই। পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া যাবে। এই আবহে কোন পথে হাঁটবেন বিসিসিআই সচিব জয় শাহ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+