T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের একাদশ কেমন হবে? রোহিতদের ম্যাচ কবে ও কোথায়?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হলো আজ। খুব বেশি চমক নেই। সব বিভাগে ভারসাম্য বজায় রেখেই দল বেছে নিয়েছেন নির্বাচকরা।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রতিযোগিতা এতটাই বেশি যে, লোকেশ রাহুল, শুভমান গিলরাও সুযোগ পেলেন না।

T20 World Cup 2024

মে মাসের ২ তারিখ মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে বিকেল চারটেয় সাংবাদিকদের মুখোমুখি হবেন অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর। ভারতীয় দলের কম্বিনেশন নিয়েও সেখান থেকে কিছু ইঙ্গিত মিলতেই পারে।

পাকিস্তান সম্প্রতি একটি টি২০ আন্তর্জাতিক ম্যাচে আট বোলার ব্যবহার করেছে। যা অনেক বিশেষজ্ঞই ইতিবাচক বলে মনে করছেন। ভারতের একাদশ বাছাইয়ে প্রথম বিষয়টিই আসবে ওপেন কে করবেন? চলতি আইপিএলে ওপেন করেই বিরাট কোহলি এখনও অবধি সর্বাধিক রান সংগ্রহকারী।

রোহিত শর্মাও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করেন। যেহেতু মিডল বা লোয়ার অর্ডারে ভারতীয় দলে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পারদর্শীরা রয়েছেন, সেক্ষেত্রে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে যদি ওপেন করতে নামানো হয়, সেক্ষেত্রে অতিরিক্ত বোলার বা অলরাউন্ডার খেলানোর জন্য একটি সুযোগ বেরিয়ে আসবে।

যশস্বী জয়সওয়ালকে রাখা হয়েছে ভারতীয় দলে। রোহিত আর যশস্বী যদি ওপেন করেন, সেক্ষেত্রে বিরাট নামবেন মিডল অর্ডারে। সেক্ষেত্রে ব্যাটারের সঙ্গে বাড়ায় একজন বাড়তি বোলার নিয়ে নামার অপশন হারাবে ভারত। যদিও মনে করা হচ্ছে, লিগ পর্বেই পাকিস্তান ম্যাচ বাদে ভারত পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে।

ভারতের প্রথম তিনটি ম্যাচ পড়েছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার, ৫ জুন প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। জুনের ৯ তারিখ, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। বুধবার, ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা। শনিবার, ১৫ জুন ভারত-কানাডা ম্য়াচ লডারহিলে সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে।

ভারতের সম্ভাব্য একাদশ (রোহিত ও বিরাট ওপেন করলে)- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ভারতের সম্ভাব্য একাদশ (রোহিত ও বিরাট ওপেন না করলে)- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে বা অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+