Rohit Sharma: অধিনায়ক হিসেবে বিরল নজির রোহিতের, টি২০ বিশ্বকাপ জিতেই বিরাট ও হার্দিককে নিয়ে কী বললেন?
Rohit Sharma: টি২০ বিশ্বকাপ প্রথমবার জিতেছিলেন ২০০৭ সালে। অধিনায়ক হিসেবে জিতলেন এই প্রথম। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে জয় নিশ্চিত হতেই মাঠকে চুম্বন করলেন রোহিত শর্মা।
রোহিত ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ভারতের দুটি টি২০ বিশ্বকাপজয়ী দলেরই সদস্য। ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ ছিল। কেরিয়ার-সায়াহ্নে জিততে মরিয়া ছিলেন বিশ্বকাপ।

২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি। এবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রান পেয়েছেন। অধিনায়ক হিসেবে একসূত্রে গেঁথেছেন ভারতীয় দলকে। ক্রিকেট দেবতা কি আর বিমুখ থাকতে পারেন?
ভারতের বিশ্বজয় সুনিশ্চিত হতেই রোহিতের চোখে দেখা গিয়েছে আনন্দাশ্রু। বিরাট, হার্দিকদের জড়িয়ে ধরেছেন। এই প্রথমবার টি২০ বিশ্বকাপ কোনও দল জিতল গোটা টুর্নামেন্টে অপরাজেয় থেকে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর বিরাট ও রোহিত দীর্ঘদিন টি২০ আন্তর্জাতিক খেলেননি। টি২০ বিশ্বকাপ খেলা নিয়েও ছিল সংশয়। অবশেষে চলতি বছরের গোড়ায় আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলেন।
Heartiest congratulations to Rohit sharma and his team .. what a game to win .. may be a World Cup in 11 yrs but the talent the country has ,they will win many more .. Bumrah is absolutely magic .. well done Virat,axar ,Hardik and every one .. rahul Dravid and the support staff…
— Sourav Ganguly (@SGanguly99) June 29, 2024
রোহিত শর্মা অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপের ট্রফি হাতে নেওয়ার আগে জানান, আজকের এই টি২০ বিশ্বকাপ জয়ের প্রক্রিয়া চলেছে তিন-চার বছর ধরে। এই সাফল্যের নেপথ্যে রয়েছে অনেক বিষয়। অনেক হাই প্রেসার ম্য়াচ খেলতে হয়েছে। অনেক সময় ফল ভারতের পক্ষে যায়নি। দলের প্লেয়াররা শিখেছেন চাপের মুখে কী করণীয়। তার সেরা উদাহরণ হয়ে রইল এবারের ফাইনাল।
রোহিতের কথায়, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও আমরা এককাট্টা থেকেছি। এই জয়টা আমরা খুব করে চাইছিলাম। রোহিত বুঝিয়ে দেন, অনেকের পরামর্শ নিয়েই যথাযথ পরিকল্পনা করা হয়েছিল। সতীর্থ ও ম্যানেজমেন্টের জন্য গর্বিত রোহিত। কোচ-সহ ম্যানেজমেন্ট যেভাবে খেলার স্বাধীনতা দিয়েছে, আস্থা রেখেছে তা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন হিটম্যান।
Congratulations Team India on becoming the T20 World Champions. Been the best team in the tournament remaining unbeaten throughout.
— VVS Laxman (@VVSLaxman281) June 29, 2024
Great composure and character shown by the team to win this from the situation we were in with 5 overs remaining.
Every player deserves credit… pic.twitter.com/hE79AeHx8e
বিরাটের সঙ্গে রোহিতের সম্পর্ক নিয়ে কত কথা সামনে এসেছে। আজ সেই বিরাটের ব্যাটেই তৈরি হয় রোহিতের টি২০ বিশ্বকাপ জয়ের ভিত। বিরাট ছন্দে ছিলেন না টি২০ বিশ্বকাপে। দায়িত্বশীল ইনিংস খেললেন ফাইনালে। রোহিতের কথায়, বিরাটের ফর্ম নিয়ে কারও মনেই সংশয় ছিল না। বিশেষ করে গত ১৫ বছরে তিনি যেভাবে খেলেছেন।
রোহিত বলেন, এই ধরনের বড় মঞ্চে বড় প্লেয়াররা জ্বলে ওঠেন। বিরাট এক প্রান্ত ধরে রেখেছিলেন। বাকিরা তাঁকে সঙ্গত দিয়েছেন। এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। এত বছরের অভিজ্ঞতাকে সম্বল করে বিরাট পারফেক্ট ইনিংস খেলেছেন। অক্ষরের ব্যাটিংও গুরুত্বপূর্ণ ছিল।
MS Dhoni's Instagram post for India. 🇮🇳 pic.twitter.com/qteZrCIfwX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 29, 2024
জসপ্রীত বুমরাহর মাস্টারক্লাস নিয়ে অভিভূত রোহিত। উচ্ছ্বসিত প্রশংসা করলেন তাঁর দক্ষতার। তারই ফাঁকে রোহিতকে হার্দিক ইশারা করে বলেন কথা থামিয়ে কাপ নেওয়ার। রোহিত বলেন, হার্দিকও অনবদ্য। যেভাবে তিনি শেষ ওভারটি করেছেন। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ইস্যুতে রোহিতের সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়েও কম কথা হয়নি। কিন্তু সেই হার্দিক অবদান রাখলেন কাপ জয়ে। হার্দিককে আলিঙ্গন করেন আবেগাপ্লুত রোহিত।












Click it and Unblock the Notifications