T20 WC 2024, IND vs PAK: ভারতীয় দলের অদম্য মনোভাবে আত্মবিশ্বাসী রোহিত, ১০ ওভারের পর মাঠেই কোন শপথ?

T20 WC 2024, IND vs PAK: টি২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় জয় পেলেন রোহিত শর্মা। নিউ ইয়র্কে এদিনের জয় এলো ১১৯ রানের পুঁজি নিয়েই।

টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে সুপার এইট কার্যত নিশ্চিত করে ফেলল ২০০৭ সালের চ্যাম্পিয়নরা। জয় পেলেও ব্যাটিং বিভাগ যে তাঁকে হতাশ করেছে তা জানাতে ভোলেননি রোহিত।

T20 WC 2024 IND vs PAK

রোহিত ম্য়াচের শেষে বলেন, আমরা ভালো ব্যাট করিনি। অন্তত মাঝামাঝি অবধি ঠিকঠাকই চলছিল। ১০ ওভারের পর পার্টনারশিপ দরকার ছিল, যেটা হয়নি। ফলে আমাদের ১৫-২০ রান কম উঠেছে। ১৪০ রান তোলার কথা ভেবেছিলাম। যাই হোক, বোলাররা দারুণ বোলিং করেছেন।

রোহিত বলেন, আয়ারল্যান্ড ম্যাচের তুলনায় এদিনের উইকেট ভালো ছিল। ১১৯ রানের পুঁজি নিয়ে প্রথমে যত উইকেট নেওয়ার দরকার ছিল তা পারিনি। তবু আমাদের দলে হাল না ছাড়ার মতো মনোভাব সকলের মধ্যেই রয়েছে। শেষ অবধি লড়াই করার এই মানসিকতারই প্রশংসা করেছেন ভারত অধিনায়ক।

শেষ ১০ ওভারের জন্য মাঠের মধ্যেই নিজেদের উদ্বুদ্ধ করেন রোহিতরা। ভারত অধিনায়ক বলেন, পাকিস্তান ইনিংসের ১০ ওভারের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যদি আমরা দ্রুত উইকেট হারিয়ে ১১৯ রানে থামতে পারি, তেমনটা হতে পারে পাকিস্তানের ক্ষেত্রেও। সকলের অবদানই ফারাক গড়ে দেয়।

রোহিতের কথায়, প্রত্যেকেই বল হাতে ফারাক গড়ে দিতে চেয়েছেন। বুমরাহ প্রতিনিয়তই ভালো বোলিং করেন। আমি এখন তাঁকে নিয়ে বেশি কিছু বলব না। তিনি যে মানসিকতা নিয়ে বোলিং করে চলেছেন চাইব তা গোটা টি২০ বিশ্বকাপেই বজায় থাকুক। তিনি বল হাতে জিনিয়াস। সমর্থকদের মুখে হাসি রাখতে পেরে খুশি রোহিত বললেন, সবে টুর্নামেন্ট শুরু। এখনও অনেক পথ যেতে হবে।

অন্যদিকে, পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায়। আমেরিকা ও ভারত আর ১টি করে জয় পেলেই বাকি ম্যাচগুলি জিতেও সুপার এইটে যেতে পারবেন না বাবর আজমরা। পাক অধিনায়ক বলেন, প্রথম ১০ ওভারে বল প্রতি রানের হিসেব রেখেই খেলছিলাম। ভারত ১০ ওভারের পর ভালো বল করেছে।
বাবর বলেন, শেষ ১০ ওভারে দরকার ছিল সাধারণ ক্রিকেট খেলা। স্ট্রাইক রোটেট করে ওভারে ৫-৬ রান নেওয়া। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমরা উইকেট হারিয়েছি। ডট বল চাপ বাড়িয়ে দেয়। টেলএন্ডারদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। প্রথম ৬ ওভারে ৪০ থেকে ৪৫ রান তোলা লক্ষ্য ছিল। সেটাও আমরা সুনিশ্চিত করতে পারিনি। উল্লেখ্য, পাকিস্তান প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৩৫ রান তুলেছিল। ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৫৭। শেষে হারতে হলো ৬ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+