T20 World Cup 2024: রোহিত টি২০ বিশ্বকাপ ফাইনালে গড়বেন অনন্য কীর্তি! ১০ বছর আগে ঝলসে উঠেছিল বিরাটের ব্যাট

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে কাল বার্বাডোজে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই দলই চলতি টি২০ বিশ্বকাপে অপরাজেয়।

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা তিনটি টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলার নজির গড়তে চলেছেন। বিরাটের কেরিয়ারে এটি হতে চলেছে দ্বিতীয় টি২০ বিশ্বকাপ ফাইনাল।

T20 World Cup 2024

২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর জোহানেসবার্গে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ফাইনালে ছয়ে নেমে রোহিত শর্মা ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেছিলেন।

সুপার এইটে অস্ট্রেলিয়া ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 'রণং দেহি' মেজাজে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। ভারতের জয়ে রোহিতের রান অন্যতম ফ্যাক্টর হয়েছে। ফাইনালে ৩৪ রান করলেই চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন হিটম্যান।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ৬ এপ্রিল ঢাকায় ভারত ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে। ৪ উইকেটে ১৩৪ তুলেছিল ভারত। তার মধ্যে তিনে নামা বিরাট কোহলির একারই অবদান ছিল ৫৮ বলে ৭৭। পাঁচটি চার ও চারটি ছয় মেরেছিলেন।

সেটিই ছিল বিরাট কোহলির কেরিয়ারের প্রথম টি২০ বিশ্বকাপ ফাইনাল। ১০ বছর পর ফাইনালের বড় আসরে ফের তাঁর ব্যাট ঝলসে উঠবে, প্রতীক্ষায় সকলেই। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ৩১৯ রান করে বিরাটই হয়েছিলেন প্রতিযোগিতার সেরা ক্রিকেটার।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ২৬ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। মেরেছিলেন তিনটি চার। সেবারের ফাইনালের প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে রোহিত ও বিরাট ছাড়া রবীন্দ্র একমাত্র রবীন্দ্র জাদেজাই রয়েছেন ভারতের বর্তমান দলে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দু-বার টি২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে। ২০০৭ সালে চ্যাম্পিয়ন, ২০১৪ সালে রানার-আপ। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত প্রথমবার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলবে। আইপিএল জয়ের নিরিখে রোহিত ও ধোনি রয়েছেন একই জায়গায়, দুজনেই অধিনায়ক হিসেবে পাঁচবার করে আইপিএল খেতাব জিতেছেন।

কাল ভারত চ্যাম্পিয়ন হলে ধোনির কীর্তি স্পর্শ করবেন রোহিত। ধোনির নেতৃত্বেই শেষবার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর আর কোনও আইসিসি ইভেন্টে জিততে পারেনি। সেই খরা কাটানোর বড় সুযোগ ফের পাচ্ছেন রোহিত। তাছাড়া ৭ মাসের ব্যবধানে রোহিতের নেতৃত্বে ভারত ৫০ ওভারের পর এবার ২০ ওভারের বিশ্বকাপ ফাইনালে, এটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+