Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: তিন 'মিরাকল' নিশ্চিত করেছে প্রত্যাবর্তন, পরনির্ভরশীল হওয়ার যন্ত্রণা ভাগ ঋষভ পন্থের

T20 World Cup 2024: আইপিএলে দারুণ প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন টি২০ বিশ্বকাপেও। আয়ারল্যান্ড ম্যাচে অপরাজিত ৩৬ এবং পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক ৪২ করেন।

সবচেয়ে বড় কথা, ভারত-পাকিস্তান ম্যাচে দলের মধ্যে যে সেরা ফিল্ডার পুরস্কার চালু রয়েছে, তা করায়ত্ত করেছেন পন্থ। সেই মেডেল পরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

T20 World Cup 2024

বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওয় শাস্ত্রী বলেছেন, পন্থের দুর্ঘটনার কথা জানতে পেরে চোখে জল এসে গিয়েছিল। হাসপাতালে গিয়ে তাঁকে যে অবস্থায় দেখি তা খুব খারাপ। পন্থের ব্যাটিং দক্ষতার কথা আমরা জানি। কিন্তু ওই দুর্ঘটনার পর প্রত্যাবর্তন ঘটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে তাঁর ফিল্ডিং, বিশেষ করে নড়াচড়া, বলের কাছে দ্রুত পৌঁছনো তারিফযোগ্য।

এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সম্প্রতি পন্থ বলেছিলেন, দুর্ঘটনার পর দু-একবার ক্রিকেট মাঠে ফেরা নিয়ে সংশয় যে মাথায় আসেনি তা নয়। তবে ক্রিকেটই আমার জীবন-জুড়ে, ২৪ ঘণ্টা, ৭ দিন। সেই ক্রিকেট ছেড়ে কীভাবে জীবন চলতে পারে? সে কারণেই মাঠে ফেরার জন্য প্রত্যয়ী ছিলাম। ঠিক করেছিলাম পারতেই হবে।

আচমকাই পরনির্ভরশীল হয়ে পড়ার যন্ত্রণায় বিদ্ধ হচ্ছিলেন। ব্রাশ করতেও অপরের সাহায্য নিতে হতো। একটি হোটেলে তাঁকে যিনি স্নান করাতে নিয়ে গিয়েছিলেন, জামাকাপড় আনতে তিনি বাইরে বেরোলে দরজা লক হয়ে গিয়েছিল। লক খোলার চেষ্টা করতে গেলে হ্যান্ডল ভেঙে যায়। অবশেষে আধ ঘণ্টা তাঁকে ওয়াশরুমের ভিতরে থাকতে হয়েছিল বলে জানান পন্থ।

পন্থ জানিয়েছেন, তিন মিরাকলে ফের স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হয়েছে। চিকিৎসকরা বলেছিলেন, ফিট হতে তিন-চার বছর লাগবে। যদিও বিশিষ্ট চিকিৎসক দিনশ পারডিওয়ালা তাঁর মনোবল চাঙ্গা করেন। শেষমেশ নির্ধারিত সময়সীমার অনেক আগেই মাঠে ফিরেছেন পন্থ।

ঋষভ পন্থ বলেন, পারডিওয়ালা আমাকে বলেন তিনটি মিরাকল দরকার। যার দুটি হয়েছে। প্রথমটি হলো, অমন গাড়ি দুর্ঘটনার পর বেঁচে থাকা। দ্বিতীয় মিরাকলের কথা জানাতে গিয়ে পন্থ বলেন, আমার একটা পা ৯০ ডিগ্রির মতো বেঁকে গিয়েছিল। উদ্ধারকারীদের বললাম আমাকে একটু ধরতে। ঈশ্বরের আশীর্বাদ, জানি না কীভাবে পা ধরে টানতেই তা সোজা হলো। না হলে পা বাদ দেওয়ার মতো পরিস্থিতিও হতে পারতো।

গোড়ালি ভেঙে যাওয়ায় মাস তিনেক ধরে দাঁড়ানো সম্ভব ছিল না। পা হাওয়ায় রাখতে হতো। লিগামেন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তৃতীয় মিরাকলের কথাও জানান পন্থ। তিনি বলেন, পারডিওয়ালা বলেছিলেন তৃতীয় মিরাকল হবে যদি এসিএল-পিসিএলের অস্ত্রোপচার করাতে না হয়। লাখে কয়েকটা এমন হয়। অস্ত্রোপচার ছাড়াই সব ঠিক হয়ে যায়। উল্লেখ্য, পন্থের ক্ষেত্রে সেই অপারেশন লাগেনি। যা ঈশ্বরেরই আশীর্বাদ।

নিজের পায়ে দাঁড়ানোর পর প্রথমবার শাওয়ার চালিয়ে স্নান করার অনুভূতি অসাধারণ ছিল বলে উল্লেখ করেন পন্থ। সেরে ওঠার সময়কালে তিনি বুঝেছেন, প্রতিটি ছোট ছোট জিনিসের কতটা গুরুত্ব রয়েছে। যা স্বাভাবিক জীবনে আমরা গুরুত্বই দিই না। ১৫ অগাস্ট একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিকেট মাঠে নেমে পড়েছিলেন। পন্থের কথায়, এ জন্য বকাও খেয়েছি। কিন্তু জীবনে এমন কিছুর দরকারও আছে।

ক্রিকেটই সব কিছু। তা থেকে অতদিন দূরে থাকা কঠিন। তাই আগে বা পরে কী হবে তা না ভেবে পন্থ নেমে পড়েছিলেন ব্যাট হাতে। তিনি এমনটাও জানান, অনেকে পরামর্শ দিয়েছেন, ব্যাটার হিসেবে শুরু করার, পরে কিপিং। কিন্তু পন্থ ঠিক করেছিলেন, উইকেটকিপার-ব্যাটার হিসেবেই ফিরবেন। শাস্ত্রী সঠিকভাবেই বলেছেন, পন্থের এমন প্রত্যাবর্তন তাঁর কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+