T20 World Cup 2024: গায়ানায় বৃষ্টি? ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল আদৌ হবে? আইসিসি জানাল নিয়ম
T20 World Cup 2024: ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে ব্যাঘাত ঘটায়নি বৃষ্টি। যদিও গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে।
সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় গায়ানায় বৃষ্টি হয়নি। তবে খেলা শুরুর পর হতে পারে। টস নির্ধারিত সময়ে হবে কিনা সেটাও দেখার।

আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ৯টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। সকাল ১০টায় ৬৬ শতাংশ। সকাল ১১টায় ৭৫ শতাংশ। বেলা ১২টায় ৪৯, বেলা ১টা ও ২টোয় ৩৪ শতাংশ করে এবং বিকেল তিনটেয় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক্স হ্যান্ডলে ভাইরাল বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, গায়ানার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। তবে দীর্ঘক্ষণ বৃষ্টি না হওয়া কিছুটা স্বস্তিদায়ক ভারত ও ইংল্যান্ড দুই শিবিরের কাছেই। প্রভিডেন্স স্টেডিয়ামে স্পিনাররা সাহায্য পেতে পারেন। ম্যাচ হলে তা লো স্কোরিং হওয়ারই সম্ভাবনা বেশি।
যেহেতু শনিবার ফাইনাল, সে কারণেই দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে রাখেনি আইসিসি। রিজার্ভ ডে-তে খেলা গড়ালে শুক্রবার খেলে গায়ানা থেকে বার্বাডোজে গিয়ে পরের দিনেই নামতে হতো একটি দলকে। সেই পরিস্থিতি এড়াতেই বিশেষ পরিকল্পনা।
শেষ চারে উঠলে ভারত যে দ্বিতীয় সেমিফাইনালই খেলবে তা আগেই নির্ধারণ করে রেখেছিল আইসিসি। ভারতের সময় অনুসারে রাত ৮টায় যাতে খেলা শুরু করা যায়। তাতে অনেক দর্শক সরাসরি টিভি বা অ্যাপে চোখ রাখবেন। যেহেতু ওয়েস্ট ইন্ডিজে সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হচ্ছে, সেক্ষেত্রে অতিরিক্ত ২৫০ মিনিট হাতে রাখা হয়েছে বৃষ্টির কথা চিন্তা করেই।
আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে স্থানীয় সময় বেলা ২টো ৪০ মিনিট থেকে ওভার কমা শুরু হবে। ফলে বৃষ্টির পর খেলা যদি শুরু হয় তাহলে ২০ ওভারের ম্যাচ শুরুর নির্ধারিত স্থানীয় সময় ২টো ৪০ মিনিট। পরে বৃষ্টি হলে ওভার কমানোর সিদ্ধান্ত হবে পরিস্থিতি মোতাবেক।
সেমিফাইনালে ফলাফল নির্ধারণের জন্য দুই ইনিংসেই ১০ ওভার করে খেলা হতে হবে। গ্রুপ পর্বে এটি ছিল ৫ ওভার করে। ফলে দুই দল অন্তত ১০ ওভার করে ব্যাট করলে তবেই ম্যাচের ফলাফলের ভিত্তিতে জয়ী নির্ধারিত হবে। তা হলে সুপার এইটের শেষে ভারত যেহেতু গ্রুপে শীর্ষে ছিল, ফলে রোহিতরাই চলে যাবেন ফাইনালে।
ম্যাচ টাই থাকলে সময় থাকলে সুপার ওভার হবে। নচেৎ ভারতই যাবে ফাইনালে। ১০ ওভারের ম্যাচ শুরুর স্থানীয় সময় বিকেল ৪টে ১৪ মিনিট। খেলা না হলে ভারত ফাইনালে গেলে তা হবে সুপার এইটে অবস্থানের নিরিখেই। দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগে থেকেই নিশ্চিত থাকায় ভারতকে বাড়তি কোনও সুবিধা দেওয়া হয়নি বলে দাবি আইসিসির।












Click it and Unblock the Notifications