T20 World Cup 2024: 'ব্ল্যাক আফ্রিকান বিতর্ক দক্ষিণ আফ্রিকার টি২০ বিশ্বকাপ দল নিয়ে, রাবাডার চোটে বাড়ছে চিন্তা

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় বিতর্কের ঝড় উঠেছে। চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ। দলে ব্ল্যাক আফ্রিকান রাখার টার্গেট পূরণ হয়নি।

ক্রিকেট সাউথ আফ্রিকার পরিকল্পনা জোর ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে কাগিসো রাবাডার চোট চিন্তা বাড়াচ্ছে প্রোটিয়াদের।

T20 World Cup 2024

ক্রিকেট সাউথ আফ্রিকা যে নিয়ম জারি রেখেছে, তাতে প্রথম একাদশে ৫ জন শ্বেতাঙ্গ ও ৬ জন কৃষ্ণাঙ্গ রাখতে হবে। সেই ৬ জনের মধ্যে ২ জন ব্ল্যাক আফ্রিকান রাখা বাধ্যতামূলক। দক্ষিণ আফ্রিকার দল গঠনে নির্বাচকমণ্ডলী নেই। টেস্ট দল বাছেন হেড কোচ শুকরি কনরাড, সাদা বলের হেড কোচ রব ওয়াল্টার বাছেন টি২০ ও ওডিআই দল।

এই দুই কোচ দল বেছে নেওয়ার আগে ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট এনোক নকওয়ের সঙ্গে আলোচনা সেরে নেন। যে ১৫ সদস্যের টি২০ বিশ্বকাপ দল গঠন করা হয়েছে তাতে ব্ল্যাক আফ্রিকান বলতে রয়েছেন একমাত্র কাগিসো রাবাডা।

ক্রিকেট সাউথ আফ্রিকার টার্গেট ঠিক রাখতে প্রতি ম্যাচে একাদশে রাখতে হবে রিজা হেন্ডরিকস, বিয়র্ন ফরচুইন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাডা ও অটনিয়েল বার্টম্যানকে। কিন্তু তাতেও একাদশে দুজন ব্ল্যাক আফ্রিকান থাকছেন না, কেন না শুধু রাবাডাই সুযোগ পেয়েছেন।

লুঙ্গি এনগিডি আইপিএল খেলতে পারেননি চোটের কারণে। তবে এসএ২০-তে ৮ ম্যাচে ৮ উইকেট পান। এনগিডিকে পিছনে ফেলে দলে কামব্যাক করেছেন আনরিখ নরকিয়া, গুরুত্ব পেয়েছে তাঁর 'র পেস'। এনগিডি যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। কোনও ব্ল্যাক আফ্রিকান ব্যাটারও নেই দলে।

অনেকেই দাবি করছেন, হেড কোচের উপর দল নির্বাচনের ভার না রেখে ফেরানো হোক নির্বাচকমণ্ডলী। যদিও বড় কারণ হিসেবে উঠে আসছে সর্বোচ্চ স্তরে খেলার মতো ব্ল্যাক আফ্রিকান ক্রিকেটারের অভাব। ঘরোয়া ক্রিকেটেও সেভাবে উল্লেখযোগ্য পারফরম্য়ান্স কেউ করতে পারছেন না।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হবে ওডিআই বিশ্বকাপ। তখন যাতে এই সমস্যা না হয় সে কারণে ব্ল্যাক আফ্রিকানদের মধ্যে থেকে ভালো মানের ক্রিকেট তুলে আনার জন্য পরিকাঠামোয় জোর দিতে চাইছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ২০২৪-২৫ ক্রিকেট মরশুম থেকেই সেই কাজে গতি আনা লক্ষ্য।

দক্ষিণ আফ্রিকার টি২০ বিশ্বকাপ দলে যে পেসাররা রয়েছেন তাঁরা হলেন নরকিয়া, জেরাল্ড কোয়েটজি, বার্টম্যান ও মার্কো জানসেন। রাবাডা আইপিএলের ২টি ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরেছেন লোয়ার লিম্ব সফট টিস্যু ইনফেকশন নিয়ে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকে দেখিয়েছেন। নজর রাখছে মেডিক্যাল টিম। মনে করা হচ্ছে, রাবাডার খেলতে অসুবিধা হবে না। আর ছিটকে গেলে কপাল খুলবে এনগিডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+