T20 World Cup 2024: বড় জয়ে উত্থান ওয়েস্ট ইন্ডিজের, সেমির দৌড়ে চাপ বেশি দক্ষিণ আফ্রিকার উপরেই

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে এখনও অবধি সব ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। যদিও আমেরিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ বড় জয় ছিনিয়ে নিয়ে জমিয়ে দিল সেমিফাইনালে ওঠার লড়াই।

ফলে সুপার এইটে গ্রুপ এ থেকে কোন দুটি দল শেষ চারে যাবে তা বলা যাচ্ছে না। এমনিতে লড়াই ত্রিমুখী, তবে আমেরিকাও ছিটকে যায়নি।

T20 World Cup 2024

দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখনও অবধি পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের নেট রান রেট ০.৬২৫। ওয়েস্ট ইন্ডিজের ২ ম্যাচে ২ পয়েন্ট। আমেরিকাকে ৫৫ বল বাকি থাকতে ৯ উইকেটে হারানোয় তাদের নেট রান রেট এক লাফে চলে এসেছে ১.৮১৪-এ। যা সকলের থেকে বেশি।

ইংল্যান্ডের ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট ০.৪১২। আমেরিকা সুপার এইটে ২ ম্যাচের কোনওটিতেই জেতেনি, নেট রান রেট মাইনাস (-) ২.৯০৮। ফলে আমেরিকার সেমিফাইনালে ওঠার পথ বন্ধ না হলেও নির্ভর করতে হবে জটিল সমীকরণের উপর।

আমেরিকা যদি ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারায় এবং দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে তাহলে প্রোটিয়াদের সঙ্গে মার্কিন-বাহিনী শেষ চারে যাবে। কিন্তু সেই সম্ভাবনা টিকে অঙ্কের হিসেবেই। এমনিতে সবচেয়ে স্বস্তির জায়গায় রয়েছে ইংল্যান্ড।

যদি ইংল্যান্ড কাল জেতে এবং ভারতীয় সময় সোমবার ভোরে দক্ষিণ আফ্রিকা হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে, তাহলে ছিটকে যাবে প্রোটিয়ারা। যদি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত হয় এবং ইংল্যান্ড কাল জেতে তাহলে প্রোটিয়াদের সঙ্গে সেমিতে যাবে গতবারের চ্যাম্পিয়নরাই।

ইংল্যান্ড যদি ১৬০ রান তুলে ১০ রানে জেতে কিংবা ১৬১ রানের টার্গেটে ১ ওভার বাকি থাকতে পৌঁছে যায় এবং দক্ষিণ আফ্রিকা যদি সুপার ওভারেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে তাহলে ছিটকে যাবে এইডেন মার্করামের দলই। ফলে প্রোটিয়াদের উপর ভালোরকম চাপ থাকছে। কেন না, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মরণ কামড় দিতে চাইবে।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড নিজেদের শেষ ম্য়াচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে। তবে ইংল্যান্ড-আমেরিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ছিটকে যাবে গতবারের চ্যাম্পিয়নরাই। ইংল্যান্ড যদি আমেরিকাকে হারিয়ে নেট রান রেটে পিছনে ফেলে তাহলে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ হয়ে দাঁড়াবে কোয়ার্টার ফাইনাল। অবশ্য সেই ম্য়াচ পরিত্যক্ত হলে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

আমেরিকার সামনে কঠিন সমীকরণ। ১৬০ রান তুলে ইংল্যান্ডকে ৮০ রানে হারিয়ে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার দিকে। সেক্ষত্রে ১৬০ তুলে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে যদি প্রোটিয়ারা হারায় তাহলে আমেরিকা শেষ চারে যেতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+