T20 World Cup 2024: রভম্যান পাওয়েলের নেতৃত্বে টি২০ বিশ্বকাপে নামবে ওয়েস্ট ইন্ডিজ, কেন চিন্তায় আইপিএল দলগুলি?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা হলো। ২০১২ ও ২০১৬ সালের টি২০ বিশ্বচ্যাম্পিয়নরা এবার নিজেদের দেশে কাপ দখলের সুযোগ পাচ্ছে।

রভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপ অভিযানে নামছে। সহ অধিনায়ক আলজারি জোসেফ।

T20 World Cup 2024

নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডারের মতো অভিজ্ঞরা যেমন দলে জায়গা পেয়েছেন, তেমনই এখনও অবধি ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটিও টি২০ না খেলা শামার জোসেফকেও রাখা হয়েছে। বিমান ধরতে না পারায় ২০২২ সালের টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন শিমরন হেটমায়ার।

আইপিএলে তিনি ভালো ফর্মে রয়েছেন। গত বছর ভারত ও ইংল্যান্ড সিরিজের দলে থাকলেও ইংল্যান্ড সিরিজেই শেষ দুটি টি২০ আন্তর্জাতিক থেকে বাদ পড়েন। অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজের দলেও ঠাঁই হয়নি তাঁর। ২০২১ সালে কায়রন পোলার্ডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপের নক আউটে যেতে পারেনি। ২০২২ সালে নিকোলাস পুরাণের নেতৃত্বে নেমে মূল পর্বেই যেতে ব্যর্থ হয় ক্যারিবিয়ান বাহিনী।

গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা, এই বিশ্বকাপ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান ব্রিগেড। ১৫ সদস্যের দল ঘোষণা হলেও রিজার্ভ তালিকা দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ এ দলের নেপাল সফর ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টি২০ সিরিজের পর তা জানানো হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সামনের উইকেন্ড থেকেই শিবির ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে বিসিসিআইকে অনুরোধ করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দলে থাকা ক্রিকেটারদের যত দ্রুত সম্ভব আইপিএল থেকে ছেড়ে দিতে। ব্র্যান্ডন কিং চোটের কারণে নেপাল সিরিজে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি ফিট না হলে প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজ দলে রদবদল করতে পারে ২৫ তারিখের মধ্যে।

শামার জোসেফ অস্ট্রেলিয়া সফরে বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। কিন্তু টি২০ ক্রিকেটে তিনি সাফল্য পাননি, ইকনমি রেট অনেক বেশি। তবু নতুন বলে ভালো বোলিং করতে পারদর্শী জোসেফের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। দলে একমাত্র অফস্পিনার রস্টন চেজ। তিনি মারলন স্যামুয়েলসের মতো ভূমিকা নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

সুনীল নারিনকে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের কোচ ড্যারেন স্যামি বলেন, নারিনের সঙ্গেও তাঁর কথা হয়েছিল। কিন্তু নারিন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে রাজি নন। গ্রুপ সি-তে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পাপুয়া নিউ গিলি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। প্রথম দুটি ম্যাচ গায়ানার প্রভিডেন্সে। এরপর ত্রিনিদাদ ও সেন্ট লুসিয়ায় খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ দল- রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ অধিনায়ক), রস্টন চেজ, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শেই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+