T20 World Cup: সরু সুতোর উপর ঝুলছে বাবরদের ভাগ্য, কীভাবে গ্রুপের গণ্ডি অতিক্রম করবে পাকিস্তান? রইল সমীকরণ
মঙ্গলবার টি২০ বিশ্বকাপের ম্যাচে কানাডার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে একেবারে খাদের কিনারাতে বাবর আজমের দল। বিশ্বকাপের তাঁদের ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে। সুপার ৮-এ জায়গা করতে হলে কেসি নাগের অঙ্ক মেলাতে হবে পাকিস্তান দলকে। সেইসঙ্গে ভরসা করতে হবে প্রকৃতিকেও। সব মিলিয়ে টি২০ বিশ্বকাপে চাপের প্রেসার কুকারে পাকিস্তান দল। কানাডা ম্যাচের আগে এই প্রতিবেদনে তুলে ধরা হল পাকিস্তান দলের সমীকরণ গুলি।
এইমুহূর্তে পরপর ২টি ম্যাচ হেরে, গ্রুপ এ-তে পাকিস্তান দাঁড়িয়ে আছে চার নম্বরে। প্রথমে আছে ভারত, তারপর আমেরিকা এবং কানাডা । ভারতের মতো আমেরিকাও আবার দুটি ম্যাচই জিতেছে। পাকিস্তানের সামনে পড়ে রয়েছে শেষ ২টি গ্রুপ ম্যাচ। কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি ম্যাচ জিতলে ৪ পয়েন্টে পৌঁছনো সম্ভব বাবর আজমদের পক্ষে। ইতিমধ্যেই আমেরিকা ও ভারত ৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে কানাডার বিরুদ্ধে নামছে পাক দল।

প্রথমত পাকিস্তান দলকে কানাডা এবং আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে যাতে তারা তাদের নেট রান রেট উন্নত করতে পারে যা এই মুহূর্তে মাইনাস ০.১৫০। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের রানরেট যথাক্রমে প্লাস ০.৬২৬ এবং প্লাস ১.৪৫৫।
ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিরুদ্ধে তাদের পরবর্তী দুটি ম্যাচ জিতলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাকি ম্যাচগুলি হারলে পাকিস্তান যোগ্যতা অর্জন করবে। এমনকি যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে হারে, তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সুপার 8-এর জন্য যোগ্যতা অর্জন করতে পারে। এই মুহূর্তে সব কিছুই পাকিস্তানের হাতে নেই।
পাকিস্তানকে দুশ্চিন্তায় রাখবে প্রকৃতি। যদি বৃষ্টির কারণে পাকিস্তান তাদের শেষ ২টি ম্যাচে কোনও পয়েন্ট খোয়ায়, তবে সেখানেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। এটিও মনে রাখতে হবে যে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে গ্রুপ-পর্যায়ের কোনও ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই।
কানাডার বিরুদ্ধে ম্যাচের সময় খুব হালকা হলেও বৃষ্টির সম্ভাবনাচ আছে। ফলে সেটাও চিন্তায় রাখছে পাকিস্তান দলকে। বৃষ্টির কারণে পুরো ম্যাচ ভেস্তে গেলে, পাকিস্তান এবং কানাডার মধ্যে পয়েন্ট ভাগ করা হবে, উভয় দলই একটি করে পয়েন্ট পাবে। সেক্ষেত্রে, বাবর আজমদের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ পয়েন্ট টপকে যাওয়া অসম্ভব হয়ে উঠবে। সুতরাং, পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে সুপার আটের দৌড় তাদের পুরোপুরি ছিটকে দেবে।
শুধু নিজেদের জয় এবং অন্য দলের হারের দিকে তাকালেই চলবে না বাবর আজমদের। পাকিস্তান চাইবে সেই ম্যাচে ভারত যেন বড় ব্যবধানে আমেরিকাকে হারায় যাতে মার্কিনীদের নেট রানরেট একদম তলানিতে এসে ঠেকে।












Click it and Unblock the Notifications