T20 World Cup 2024: নিয়মরক্ষার ম্যাচে সম্মানের জয়, কষ্ট করেই আয়ারল্যান্ডকে হারাল পাকিস্তান
বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে জয় দিয়েই বিশ্বকাপ শেষ করল পাকিস্তান। গ্রুপ লিগের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেল বাবর আজমের দল।
বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে দুই দল।ফলে রবিবার পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচটা ছিল নিয়মরক্ষার। এই ম্যাচে ফলাফলে সুপার ৮-এর লড়াইয়েও কোনও প্রভাব ফেলবে না। ফলে এক কথায় কোনও গুরুত্বই ছিল না ম্যাচটার। যদিও পাকিস্তানের কাছে ম্যাচটা ছিল সম্মানরক্ষার। কারণ শেষ ম্যাচে জিতলে কিছুটা সম্মান নিয়েই দেশে ফিরতে পারবেন বাবর আজমরা।

অ্যান্ডি বালবিরনি(০), পল স্টার্লিং(১), লোরকান টাকার(২), হ্যারি টেক্টর(০), কার্টিস ক্যাম্পের(৭), জর্জ ডকরেল(১১) কেউই রান পেলেন না। শুধু মাঠে এলেন আর সাজঘরে ফিরলেন। গ্যারেথ ডেলানি, মার্ক এডের জুটির সৌজন্যে মানরক্ষা হল আইরিশদের। গ্যরেথ ১৯ বলে ৩১ এবং এডের ১৯ বলে ১৫ রান করেন।, ব্যারি ম্যাকার্থি ২ রান করে আউট হলেন। শেষ উইকেটে জস লিটল ও বেন হোয়াইটও মরিয়া লড়াই করলেন।
শেষ পর্যন্ত ওভারে ১০ উইকেট হারিয়ে রান তুলল আয়ারল্যান্ড। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ইমাদ ওয়াসিম ২ ওভারে ২ রান দিয়ে ৩ উইকেট নেন।এছাড়াও মহম্মদ আমির ২টি, হ্যারিস রউফ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেট পরে পাকিস্তানের। ১৭ রান করে আউট হন সাইম আয়ুব। মহম্মদ রিজওয়ান ১৭ রান করে আউট হলেন। এই ম্যাচ ফের ব্যর্থ পাক দলের মিডল অর্ডার ফকর জামনা (৫), উসমান খান (২),সাদাব খান (০), ইমাদ ওয়াসিম (৪) কেউ রান পেলেন না।
পাকিস্তানকে জয় এনে দিলেন বাবর আজম। ৩৪ বলে ৩২ রানে অপরাজিত থাকলেন। শেষ দিকে আব্বাস আপ্রিদি ১৭ এবং শাহিন শাহ আফ্রিদি ১৩ রান করলেন। ১৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।
আমেরিকার বিরুদ্ধে সুপার ওভারে হারের পর থেকেই পাকিস্তান দলের সমালোচনা শুরু হয়েছে। পাক দলের এই বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য গোষ্ঠী কোন্দলের খবরও উঠে আসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার বাবরকে অধিনায়ক করে ফিরিয়ে আনা হয়। সূত্রের খবর, এটা মেনে নিতে পারেননি শাহিন।
সংবাদ সংস্থা পিটিআই-কে পাকিস্তানের দলের এক জন বলেন, "দলের মধ্যে তিনটি ভাগ আছে। একটা গ্রুপ বাবরের নেতৃত্বে চলে। একটি চলে শাহিনের নেতৃত্বে। অন্যটি রিজ়ওয়ানের।












Click it and Unblock the Notifications