Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: কানাডাকে হারাল পাকিস্তান, টি২০ বিশ্বকাপে টিকে থাকতে রিজওয়ানদের 'টুক-টুক' ব্যাটিং

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল পাকিস্তান। আজ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডাকে হারালেন বাবর আজমরা।

আমেরিকার কাছে সুপার ওভারে এবং ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হতে হয়েছিল। মরণ-বাঁচন লড়াইয়ে আজ অতিরিক্ত সতর্ক থেকেই জয় সুনিশ্চিত করল পাকিস্তান।

T20 World Cup 2024

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কানাডা তোলে ১০৬ রান। ওপেনার অ্যারন জনসন করেন ৪৪ বলে ৫২। তিনি আউট হলে ১৩.৩ ওভারে কানাডার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৭৩। ফলে বলাই যায় তিনিই কার্যত একা কুম্ভ রক্ষা করলেন।

অধিনায়ক সাদ বিন জাফর ১০ রান করেন। ১৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন কলিম সানা। মহম্মদ আমির ৪ ওভারে ১৩ ও হ্যারিস রউফ ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ১টি করে উইকেট পেয়েছেন।

জয়ের জন্য দরকার ছিল ১০৭। পাকিস্তান এদিন ওপেন করায় সাইম আয়ুবকে দিয়ে। যদিও তিনি ১২ বলে ৬ রানের বেশি করতে পারেননি। ওপেনিং জুটিতে ওঠে ৪.২ ওভারে ২০। এরপর পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে ১৪.৪ ওভারে। অধিনায়ক বাবর আজম তিনে নেমে ৩৩ বলে ৩৩ রান করলেন।

পাকিস্তানকে টার্গেটে পৌঁছে দেন মহম্মদ রিজওয়ান। তিনি এদিন ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ফখর জামান চারে নেমে ৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছয় ১৭.৩ ওভারে। ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ১ বলে ২ রানে অপরাজিত থাকেন উসমান খান।

ডিলন হেইলিগার ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। জেরেমি গর্ডন ৩.৩ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে এলো তিনে। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট কানাডার। পাকিস্তান (০.১৯১) কানাডার (-০.৪৯৩) চেয়ে এগিয়ে নেট রান রেটে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্য়াচেও জিততে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে আমেরিকা যেন আয়ারল্যান্ড এবং কানাডা যেন শেষ ম্য়াচে ভারতকে হারাতে না পারে। আমেরিকার কাল খেলা রয়েছে ভারতের বিরুদ্ধে। ফলে আমেরিকা ২টি ম্যাচের একটিতে জিতলেই ছিটকে যাবে পাকিস্তান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে রয়েছে আমেরিকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+