T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দুই দেশে! কোথায়, কখন ও কীভাবে দেখবেন?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের প্রথম বলটি পড়বে মার্কিন মুলুকে। আর ১২ ঘণ্টাও হাতে নেই। ভারতীয় সময় ভোর ৬টায় উদ্বোধনী ম্যাচে ডালাসে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।
আমেরিকার স্থানীয় সময় অনুসারে ১ জুন সন্ধ্যায় এই ম্যাচটি হলেও ভারতীয় সময় অনুসারে তা কাল ভোরে। আবার কালই রয়েছে আরেকটি ম্য়াচ। ভারতীয় সময় রাত ৮টায় প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে।

এবারের টি২০ বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন মুলুকে প্রথমবার বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ফলে দুই দেশেই উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। যদিও ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে তারকাখচিত।
ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা ম্যাচের টসের পর মিনিট দশেকের উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে বিস্তারিতভাবে সেখানে জানানো হয়নি উদ্বোধনী অনুষ্ঠানে কী কী চমক থাকছে।
যদিও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা। ত্রিনিদাদের তারকা সংগীতশিল্পী ডেভিড রুডারের সঙ্গে পারফর্ম করবেন এরফান আলভেস, রবি বি, ডিজে আন্না ও ডিজে আলট্রা। গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় সকালে হবে এই অনুষ্ঠান।
জানা গিয়েছে, ভারতীয় সময় কাল সন্ধ্যা ৬টা থেকে ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনু্ষ্ঠান শুরু হবে। ভারতের ক্রিকেটপ্রেমীরা তা দেখতে পারবেন স্টার স্পোর্টসে। ডিজনি-হটস্টার অ্যাপেও সরাসরি সম্প্রচারিত হবে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনু্ষ্ঠান ও ম্যাচগুলি।












Click it and Unblock the Notifications