T20 World Cup: আইসিসির উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকা, বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের স্টেডিয়াম তৈরির কাজ শুরুই হয়নি
নতুন বছরে (২০২৪ সালে) ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্ট টি২০ বিশ্বকাপ। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের আসর বসবে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আমেরিকায় প্রথম হবে আইসিসির কোনও ইভেন্ট। এই প্রতিযোগিতার মুখ্য আর্কষণ ভারত-পাক ম্যাচ। অথচ যে মাঠে এই ম্যাচ স্টেডিয়াম হওয়ার কথা সেখানে স্টেডিয়াম তৈরির কাজ শুরুই হয়নি।
বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা। মার্কিনীরা সব সময়ই পেশাদারিত্ব নিয়ে বড়াই করে। কিন্তু সেই আমেরিকাতে বিশ্বকাপ শুরুর ছয় মাস আগে পরিকাঠামোর একী হাল! ভারত-পাক ম্যাচটি অনুষ্টিত হবে আমেরিকাতেই। মেগা এই ম্যাচটি নিউইয়র্কের উপকণ্ঠে একটি পপ-আপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে এই টুর্নামেন্টের জন্য একটি ৩৪,০০০ আসনের অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।সেখানেই হতে পারে ভারত-পাক ক্রিকেট মহারণ।

একজন মার্কিন সাংবাদিক তাঁর সোশ্যাল মিডিয়ায় যে ছবি তুলে ধরেছেন তা অত্যন্ত হতাশাজনক।যে ভেন্যুতে ভারত পাক ম্যাচ হওয়ার কথা এখনও সেখানে স্থানীয়রা বাচ্চাদের সাথে তাদের সান্ধ্যকালীন সময় উপভোগ করছেন, এমনকি সেখানে কোন নির্মাণ শ্রমিক চোখে পড়ে না।
বর্তমান সময়ের এই ছবি পরিস্থিতির বিচারে আইসসিসির ক্রিকেট ইভেন্ট আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহের জন্ম দিয়েছে। প্রশ্ন হল মার্কিন যুক্তরাষ্ট্র জুনের মধ্যে একটি স্টেডিয়ামের কাজ শেষ করতে পারবে কিনা।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে। যে ২০টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ। ৪-৩০ জুন পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপের ফাইনাল সম্ভবত ওয়েস্ট ইন্ডিজেই হতে পারে। তবে কোথায় হবে তা চূড়ান্ত নয়।
আইসিসির সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে গ্রুপ পর্বে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মোট চারটি ম্যাচ খেলবে। এই চারটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যান্টিগা, বার্বাডোজ এবং সেন্ট লুসিয়াতে। ফলে গ্রুপ পর্বে ইংল্যান্ডের কোনও খেলা নাও পড়তে পারে আমেরিকাতে।












Click it and Unblock the Notifications