T20 World Cup 2024: ওমানের বিরুদ্ধে সুপার জয়, টি২০ বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল নাবিবিয়া
ওমানের বিরুদ্ধে সুপার জয় নাবিবিয়ার। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। চলতি বিশ্বকাপের প্রথম সুপার ওভার হল এই ম্যাচে। ওমানকে ১১ রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল নাবিবিয়া।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নাবিবিয়া। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুতেই বির্পযয়ের মুখে পড়ে ওমান। ১০ রানেই কারা হারায় ৩ উইকেট। ওপেনার কাশ্যপ প্রজাপতি ০, নাসিম খুশি ৬ অধিনায়ক আকিব ইলিয়াস ০ রানে আউট হন। এই ম্যাচে রেকর্ড গড়লেন নাবিবিয়ান বোলার রুবেন। টি২০ ক্রিকেটের ইতিহাসে, রুবেন ট্রাম্পেলম্যানই প্রথম বোলার যিনি ম্যাচের প্রথম দুই বলে দুই উইকেট নিলেন। ইনিংসের প্রথম দুই বলেই কাশ্যপ ও আকিবকে ০ রানে সাজঘরে ফেরালেন, সেই সঙ্গে গড়লেন নয়া নজির।

স্কোর বোর্ডে অল্প রান ছিল, ফলে কিছুটা দুর্বল প্রতিপক্ষ ওমানের বিরুদ্ধে সহজেই জয় পেয়ে যাবে নাবিবয়া, এমনটা আশা করা গিয়েছিল কারণ নাবিবিয়ার বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে। এর আগেও এই দেশটি বিশ্বকাপে অংশ নিয়েছে। সেই তুলনায় ওমান অনেকই নবীন।
১১০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল ভনের উইকেট হারায় নাবিবিয়া। এরপর নিকোলাস ডেভিন এবং জান ফ্রাইলিঞ্চ দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩১ বলে ২৪ রান করে আউট হন নিকোলাস। ৪৮ বলে ৪৫ রান করেন ফ্রাইলিঞ্চ। কিন্তু এই দুই জন আউট হতেই চাপে পড়ে যায় নাবিবিয়া।
অধিনায়ক এরাসমাস ১৩ রান করে আউট হন। ওমানের আঁটোসাটো বোলিংয়ের সামনে নাবিবিয়ার ব্যাটাররা খুব একটা কার্যকর হতে পারলেন না। ফলে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রানেই আটকে গেল নাবিবিয়া। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়াল সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে ২১ রান তোলে নাবিবিয়া। টি২০ বিশ্বকাপের ইতিহাসে সুপার ওভারে এটাই সর্বোচ্চ রান। জবাবে ১২ রান তুললে পারে ওমান।সুপার ওভারে নাবিবিয়ার নায়ক ডেভিড। ব্যাট হাতে ১৩ রান করার পর বল হাতে সুপার ওভারে ১২ রান খরচ করে একটি উইকেট নেন এবং দলের জয় নিশ্চিত করেন।
নাবিবিয়ার কাছে হারলেও ওমান কিন্তু যথেষ্টই লড়াই করল। নাবিবিয়ার পরের ম্যাচে আগামী ৭ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications