T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং? উগান্ডার ক্রিকেটারের অভিযোগে তোলপাড়, নজরে কেনিয়ার প্রাক্তনী
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা! সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, কেনিয়ার এক প্রাক্তনী সম্পর্কে আইসিসির দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগ জানিয়েছেন উগান্ডার এক ক্রিকেটার।
অভিযোগটিকে গুরুত্ব দিয়ে দেখছে আইসিসি। ইতিমধ্যেই কেনিয়ার জাতীয় দলের ওই প্রাক্তনী সম্পর্কে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। আইসিসির তরফে। তদন্তও হচ্ছে।

অভিযোগ, কেনিয়ার প্রাক্তন ক্রিকেটার টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাগুলি চলাকালীনই উগান্ডার এক ক্রিকেটারকে দিয়ে ম্যাচ গড়াপেটার চেষ্টা করছিলেন। বিভিন্ন নম্বর ব্যবহার করে সেই প্রচেষ্টা চালানো হয়। সন্দেহ হতেই আইসিসির নিয়ম মেনে উগান্ডার ওই ক্রিকেটার দুর্নীতিদমন শাখার আধিকারিকদের বিষয়টি জানান।
আইসিসি এই বিষয়টির মধ্যে অস্বাভাবিক কিছু দেখছে না। কেন না, আইসিসির দুর্নীতিদমন সংক্রান্ত আইন ও যাবতীয় বিধিনিষেধ এতটাই কড়া যে ফিক্সাররা আর বড় দলগুলিকে গড়াপেটার প্রস্তাব দিতে পারছে না। সে কারণেই তাঁদের সফট টার্গেট এখন অ্যাসোসিয়েট দেশগুলি।
তবে ইতিবাচক দিক একটাই, অ্যাসোসিয়েট দেশগুলির ক্রিকেটাররাও যাবতীয় নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল এবং সেগুলি মেনে চলছেন। উগান্ডার কোনও ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার মধ্যে অস্বাভাবিক কোনও ব্যাপার নেই। যদিও তিনি বিষয়টি যথাসময়েই আইসিসির নজরে এনেছেন।
আইসিসির দুর্নীতিদমন আইনে গত ১ জুন থেকে বেশ কিছু রদবদল এনে ব্যাপ্তি বাড়ানো হয়েছে। আইসিসির চালু করা গ্লোবাল অ্যান্টি কোরাপশড কোড অনুযায়ী, কোনও সন্দেহভাজন প্রস্তাব সম্পর্কে আইসিসিকে অবহিত না করা অপরাধ। পাশাপাশি ম্যাচ ফিক্সিং, বেটিং, দলের ভিতরের তথ্য জেনে তার অপব্যবহার বা বাইরে ফাঁস করা, তদন্তে অসহযোগিতার ক্ষেত্রগুলিতে শাস্তির বিধান রয়েছে।
আইসিসি ও সদস্য দেশগুলির জন্য দুর্নীতিদমনের যে নয়া আইন চালু করা হয়েছে তা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। বিভিন্ন দল, ক্রিকেটার, কোচ, প্রশিক্ষক, ম্যানেজার, নির্বাচক, দলের মালিক বা কর্তা, ডাক্তার, ফিজিও, ম্যাচ রেফারি, পিচ কিউরেটর, প্লেয়ার এজেন্ট, আম্পায়ার, আইসিসি ও এনসিএফ আধিকারিকরাও এর আওতায়।
কোনও অফিসিয়াল ফর্মের ক্রিকেট শেষবার খেলার ২ বছর পর অবধি এই নিয়ম মেনে চলতে হবে সকলকেই। যে কোনও সন্দেহজনক বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত আইসিসির গভর্নিং বডি, তাদের সদস্য দেশগুলির বোর্ড চালাতে পারবে। এ ক্ষেত্রে উগান্ডার ক্রিকেটার সব কিছু নিয়ম সম্পর্কে অবগত থাকায়, আইসিসির নজরে বিষয়টি এনে নিজের কেরিয়ারকেও বাঁচাতে পারলেন। এখন দেখার কেনিয়ার কোন প্রাক্তন ক্রিকেটার এই অপকর্ম চালিয়েছেন। সমস্ত অ্যাসোসিয়েট দেশকে ওই ক্রিকেটার সম্পর্কে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে বিশ্বকাপ চলাকালীন কানাডার তৎকালীন উইকেটকিপার-ব্যাটার হামজা তারিক ম্যাচ গড়াপেটার প্রস্তাব পান বুকিদের কাছ থেকে। তিনিও তখন আইসিসির নজরে এনেছিলেন বিষয়টি।
চলতি টি২০ বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছিল উগান্ডা। আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও তারা পাপুয়া নিউ গিনিকে পরাস্ত করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications