ভারতের টি২০ বিশ্বজয়ের পর মমতার পোস্ট নিয়ে সমালোচনা! কেকেআর বা মোহনবাগানের সাফল্যের চেয়েও কম গুরুত্ব?

T20 World Cup 2024: লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। টি২০ বিশ্বকাপও শেষ। তবে ফাইনাল ম্যাচকে ঘিরে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চলছেই।

ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, পনৌতি মোদী না থাকাতেই বিশ্বকাপ জেতা সম্ভব হলো। তাঁরা টেনে আনছেন গত বছর আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘটনা।

T20 World Cup 2024

পাল্টা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণের সুযোগ হাতছাড়া করছেন না বিরোধী রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকরা। তাঁরা ক্ষুব্ধ ভারতের বিশ্বজয় নিয়ে মমতার সংক্ষিপ্ত বার্তা দেখে। গতকাল মধ্যরাতের আগেই রোহিত শর্মারা টি২০ বিশ্বকাপ জিতে নিয়েছিলেন। কিন্তু মমতা এক্স হ্যান্ডলে ভারতীয় দলকে অভিনন্দন জানান আজ সকাল ৭টা ৭ মিনিটে।

মমতা লেখেন, "My heartiest congratulations to Indian Cricket Team for WINNING the T20 World Cup!" অর্থাৎ, টি২০ বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন। এই বার্তাটি এক লাইনের লিখলেও হুল দিবস নিয়ে বাংলা ও অলচিকি ভাষায় দীর্ঘ বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

ফলে ভারতীয় দলের জন্য মমতার এক লাইনের পোস্ট দেখে অনেকেই অসন্তুষ্ট। এমনটা মমতা সচরাচর করেন না। কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল খেতাব জিততেই কয়েক মিনিটের মধ্যে মমতা দীর্ঘ যে টুইটটি করেছিলেন তা হুবহু তুলে ধরা হলো-

"Kolkata Knight Riders' win has brought about an air of celebration all across Bengal.

I would like to personally congratulate the players, the support staff and the franchise for their record breaking performance in this season of the IPL.

Wishing for more such enchanting victories in the years to come!"

ঠিক একইভাবে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলে লিগ শিল্ড জেতার পরও দীর্ঘ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেটিও হুবহু তুলে ধরা হলো-

"Hearty congratulations to
@mohunbagansg
on being the 2023/24 ISL League Shield Champions!

Their historic victory over Mumbai City FC crowns them as the undisputed champions of India.

I applaud the players, management, and coaching staff, whose dedication and hard work have brought home this remarkable achievement!"

সুনীল ছেত্রী কলকাতাতেই চলতি মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। সুনীলের জন্যও বাংলা ও ইংরেজিতে দীর্ঘ টুইট করেন মমতা। সেটিও হুবহু তুলে ধরা হলো-

"সুনীল ছেত্রী
@chetrisunil11
, জীবনের এক গৌরবোজ্জ্বল নতুন যাত্রার সূচনায় তোমাকে স্বাগত জানাই। তুমি আজ নতুন এক অধ্যায়ের মুখে! স্বাগতম!

তুমি বাংলার সোনার ছেলে, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এশিয়ার খ্যাতনামা ক্রীড়াতারকা, সারা বিশ্বে সমাদৃত গোলদাতা - সর্বার্থে সফল।

আমি নিশ্চিত যে তুমি আমাদের গৌরব বাড়িয়েই চলবে এবং নিজের জন্য তথা আমাদের জন্য আরো অনেক অনেক সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।

আজকের দিনটি বিদায় জানানোর দিন নয়। আজকের দিনটি নতুন করে শপথ নেওয়ার দিন। তুমি তোমার পরিবার, বাংলা ও ভারতের মুখ ভবিষ্যতে আরো উজ্জ্বল করবে - এই আশা রাখি ও প্রার্থনা করি।"

আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, ভারতের অপরাজেয় থেকে টি২০ বিশ্বজয় নিয়ে এক লাইনের টুইটে গোটা বিষয়টিকে কি খাটো করে দেখালেন না মুখ্যমন্ত্রী? বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও অন্তত মমতার চেয়ে বড় আকারে বার্তা দিয়ে লিখেছেন, "অভিনন্দন টিম ইন্ডিয়া।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ভারতবর্ষের জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য রোহিত শর্মা সহ সমগ্র টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড়কে জানাই আন্তরিক অভিনন্দন।"

মমতা গত নভেম্বরে ভারতের বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর নরেন্দ্র মোদীকে পাপিষ্ঠ বলে অভিহিত করে বোঝাতে চেয়েছিলেন তাঁর উপস্থিতিতেই ভারত হেরেছে। ভারতের জার্সিতে গেরুয়া রং দেওয়ার সমালোচনা করেছিলেন মমতা। ক্রিকেটাররা নাকি গেরুয়া রংয়ের বিরোধিতা করেছেন, এমন দাবিও করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও তার কোনও সারবত্তা মেলেনি।

ভারতীয় দলের কিট প্রস্তুতকারক সংস্থার তরফে বলা হয়েছিল, কমলা বা অরেঞ্জ রং ব্যবহারের কথা। যদিও তৃণমূল-সহ কিছু বিরোধী দল জার্সিতে গৈরিকীকরণ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন। বিরোধীদের খোঁচা, সেই জার্সিতেই বিশ্বকাপ জয় দেখে হয়তো হতাশ হয়েছেন মমতা, তাই এত ছোট বার্তা। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন চুরমার হয়েছে, তাই ইন্ডিয়া বা ভারতকে মাঠে জিততে দেখেও খেলা হবে স্লোগান দেওয়া মমতা বড়ই উদাসীন!

২০২২ সালে এশিয়া কাপে বিসিসিআই সচিব জয় শাহ ভারত-পাকিস্তান ম্যাচে জেতার পর ভারতের পতাকা ধরতে চাননি বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভাতেও জয় শাহকে টেনে তুলোধনা করেন অমিত শাহকে। পরিবারতন্ত্র কাঁটাতেও অমিত ও জয়কে বিদ্ধ করার চেষ্টা করেছে তৃণমূল। গতকাল বার্বাডোজে মাঠের মধ্যেই রোহিত, জয় ও হার্দিক মিলে জাতীয় পতাকা পুঁতে দিয়ে তা ধরে ছিলেন। উল্লেখ্য, কালকের পর কোনও পোস্ট নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+