T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত! কুলদীপ-হার্দিকরা ছিটকে দিলেন বাংলাদেশকে, বুমরাহও অনবদ্য
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথে পাঁচে পাঁচ করল ভারত। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ম্যাচের আগেই সেমিফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল।
শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ধারিত হবে সেমিফাইনালে ভারতকে কাদের বিরুদ্ধে খেলতে হবে। কুলদীপ যাদব নিলেন তিন উইকেট। হার্দিক পাণ্ডিয়া অপরাজিত অর্ধশতরান করার পর পেলেন ১টি উইকেট।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ তোলে। হার্দিক পাণ্ডিয়া অপরাজিত থাকেন ২৭ বলে ৫০ রানে। রোহিত শর্মা ১১ বলে ২৩, বিরাট কোহলি ২৮ বলে ৩৭, ঋষভ পন্থ ২৪ বলে ৩৬, সূর্যকুমার যাদব ২ বলে ৬, শিবম দুবে ২৪ বলে ৩৪ ও অক্ষর প্যাটেল ৫ বলে অপরাজিত ৩ রান করেন।
রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব ২টি করে এবং শাকিব আল হাসান ১ উইকেট নেন। জবাবে খেলতে নেমে বাংলাদেশ মোটেই স্বস্তিতে ছিল না। একটা সময়ও মনে হয়নি টাইগাররা ভারতের রান টপকাতে পারবে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৪০ রান করেন। লিটন দাস ১০ বলে ১৩, তানজিদ হাসান ৩১ বলে ২৯, তৌহিদ হৃদয় ৬ বলে ৪, শাকিব আল হাসান ৭ বলে ১১, জাকের আলি ৪ বলে ১ রান করেন।
রিশাদ হোসেন স্পিন ভালো খেলেন আগের ম্যাচে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল। কিন্তু এদিন সে পথে হাঁটেনি বাংলাদেশ। রিশাদ আটে নেমে ১০ বলে ২৪ রান করলেন, মেরেছেন ১টি চার ও তিনটি ছয়। বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি। মাহমুদুল্লাহ করেন ১৫ বলে ১৩। মাহেদি হাসান ৪ বলে ৫ ও তানজিম হাসান সাকিব ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। ভারত ৫০ রানে জিতে পৌঁছে গেল সেমিফাইনালে।
কুলদীপ যাদব ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট, তাঁর ২৪টি বলের ১৫টিতে কোনও রান নিতে পারেননি প্রতিপক্ষের ব্যাটাররা। চলতি টি২০ বিশ্বকাপে বুমরাহর সেরা ইকনমি (৩.৪২)।












Click it and Unblock the Notifications