Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: বিরাট কোহলিকে অস্বস্তিতে ফেললেন রিজার্ভ বোলার, ভারতীয় একাদশে স্পিনার বাড়ানোর ইঙ্গিত

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে কাল আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে সুপার এইট অভিযান শুরু করবে ভারত। সোমবারের পর মঙ্গলবারও বার্বাডোজে পুরোদমে অনুশীলন করল ভারতীয় দল।

বিরাট কোহলি ছন্দে ফিরতে মরিয়া। তবে নেটে তাঁর অস্বস্তি বাড়ালেন এক রিজার্ভ বোলার। কুলদীপ যাদবকে খেলানোরও ইঙ্গিত মিলল।

T20 World Cup 2024

ভারতীয় দলের অনুশীলনের সময় হাজির ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার স্যর ওয়েসলি হল। তিনি তাঁর আত্মজীবনী উপহার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলিকে। বিরাট কোহলিকে তাঁর দেখা গ্রেট প্লেয়ারদের অন্যতম বলে উল্লেখ করেন।

কোহলিই যে তাঁর মতে বর্তমানে বিশ্বের সেরা প্লেয়ার তা স্পষ্ট করে হল বছর ছিয়াশির হল জানিয়েছেন, কোহলির খেলা, কেরিয়ার তিনি ফলো করেন। মার্কিন মুলুকে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কোহলি হতাশ করলেও তিনি নিজেও মুখিয়ে রয়েছেন ছন্দে ফিরতে। নেটেও সেই ইঙ্গিত মিলছে।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালের পিচ ব্যাটিং সহায়কই হবে। মঙ্গলবারও নেটে দীর্ঘক্ষণ কাটিয়েছেন বিরাট। কিছুক্ষণ থ্রো ডাউন সামলান। এরপর কুলদীপ যাদব ও খলিল আহমেদের বোলিং সামলান। কুলদীপের বল ব্যাটের মাঝখান দিয়েই খেলেন। স্লগ স্যুইপও প্র্যাকটিস করেন।

যদিও রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা খলিল আহমেদকে সামলাতে গিয়ে বিরাটকে বেশ বেগ পেতে হলো। বেশ কয়েকটি ডেলিভারি তিনি মিস করেন। তখনই নিজের উপর হতাশা ও ক্ষোভ প্রকাশের অভিব্যক্তি দেখা যায় বিরাটের চোখে-মুখে। প্রথম দিকে আবার কুলদীপের কিছু বল মিস করেন রোহিত।

রোহিত ও বিরাটকে দেখা গিয়েছে রিস্টস্পিনারদের বিরুদ্ধে স্লগ স্যুইপ মারার অনুশীলন করতে। আফগানিস্তান দলের তারকা স্পিনারদের সামলানোরই প্রস্তুতি চলল। ভারতীয় দল পেসার কমিয়ে দলে স্পিনারের সংখ্যা যে বাড়াতে চলেছে তা টানা ২ দিন নেটে দীর্ঘদিন কুলদীপের বোলিং করার মধ্যেই স্পষ্ট।

দলে দু-জন করে পেস ও স্পিন অল-রাউন্ডার রাখা যে দলের ভারসাম্য ঠিক রাখতেই তা উল্লেখ করেছিলেন রোহিত। এবার ওয়েস্ট ইন্ডিজে স্পিন সহায়ক পরিবেশে রোহিতের বড় বাজি হতে চলেছেন কুলদীপ যাদব। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে পেস বোলিং করেন। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল স্পিন। দুজনেই অলরাউন্ডার। ফলে মহম্মদ সিরাজকে বাইরে রেখেই কুলদীপকে খেলাতে পারে ভারত। কুলদীপের ব্যাটের হাতও ভালো। ভারতীয় দলের অনুশীলনে দেখা গিয়েছে অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজকে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+