T20 World Cup 2024: রোহিতের অধিনায়কত্বে অসন্তুষ্ট কপিল! বুমরাহকে নিয়ে কৌশলে ম্যাচ হারার আশঙ্কা

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি খেলতে নামবে। তার আগেই অধিনায়ক রোহিত শর্মার একটি সিদ্ধান্ত বিপজ্জনক বলে মনে করছেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

আয়ারল্যান্ড ও পাকিস্তান ম্যাচে সেরার পুরস্কার আদায় করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। যদিও দেশের ১ নম্বর বোলারকে যেভাবে রোহিত ব্যবহার করছেন তাতে আপত্তি রয়েছে কপিলের।

T20 World Cup 2024

টি২০ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ ভারত খেলেছি তাতে বুমরাহকে দ্বিতীয় এবং ১৯ ওভারে আক্রমণে আনেন রোহিত। সেই ম্যাচে ২ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট পান বুমরাহ। আয়ারল্যান্ড ম্য়াচে ষষ্ঠ ওভারে প্রথম বুমরাহর হাতে বল তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সেটি মেডেন ওভার ছিল।

পাকিস্তানের বিরুদ্ধে বুমরাহকে পাওয়ারপ্লে-তে তৃতীয় ও পঞ্চম ওভারে বোলিং করানো হয়। টি২০ বিশ্বকাপের দুটি ম্যাচেই প্রথম ওভার করেন অর্শদীপ সিং, দ্বিতীয় ওভার মহম্মদ সিরাজ। বুমরাহকে আনা হয় প্রথম চেঞ্জ হিসেবে। তিনি শেষ অবধি ৩ ওভারে ১টি মেডেন-সহ ৬ রান দিয়ে ২ উইকেট নেন।

পাকিস্তান ম্যাচেও তাই। প্রথম চেঞ্জ হিসেবে বুমরাহকে আনা হয়। সেই ম্য়াচে বুমরাহ ৪ ওভারে ১৪ রান খরচ করে তিন উইকেট নেন। যদিও কপিল দেব মনে করেন, প্রথম ওভারটিই বুমরাহকে দিয়ে করানো উচিত। না হলে ম্যাচ ভারতের হাতের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে।

কপিলের কথায়, কেন রোহিত এমন সিদ্ধান্ত নেন দেখা হলে তাঁর কাছে তা জানতে চাইব। তবে যতটা ক্রিকেট খেলেছি বা বাইরে থেকে দেখেছি তাতে মনে করি, প্রথম ওভারটি বুমরাহকে দিয়ে করানো উচিত। কেন না তিনি উইকেট নিতে পারদর্শী। তাঁকে দ্বিতীয় বা তৃতীয় চেঞ্জ হিসেবে পঞ্চম বা ষষ্ঠ ওভারে আনলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে।

বুমরাহর প্রশংসা করে কপিল বলেন,বুমরাহর অ্যাকশন, যেভাবে তিনি দৌড়ে আসেন এবং শরীর ও কাঁধে যে পরিমাণ চাপ দিয়ে থাকেন, তাতে ভাবিনি বুমরাহ এত ক্রিকেট খেলতে পারবেন বলে। তিনি আমাদের ভুল প্রমাণ করেছেন। দেখিয়েছেন এমন অ্যাকশনে বল করেও বিশ্বের সেরা হওয়া যায়।

কপিল সতর্ক করে বলেন, রোহিতের সিদ্ধান্তে মূল্য চোকাতে হতে পারে। তা যদি পরাজয়ের মধ্যে দিয়ে হয় তাহলে মানা কঠিন। প্রথম থেকে ইতিবাচক মানসিকতা রাখা প্রয়োজন। এটা টেস্ট ম্যাচ নয়, টি২০। যত দ্রুত উইকেট নেওয়া যাবে তত প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। যদি বুমরাহ প্রথমে বল করে ২ ওভারের স্পেলে কয়েকটি উইকেট তুলে নেন, তাতে বিপক্ষ চাপে থাকবে। যা সুবিধা করে দেবে ভারতের অন্য বোলারদের ক্ষেত্রে। বুমরাহ মাঝেমধ্যে মার খেতেই পারেন। তবে পরিকল্পনা সব সময় ইতিবাচক হওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+