T20 World Cup 2024: চোট নিয়ে চিন্তা নেই রোহিতের, ভারত-পাক ম্যাচে ফ্যাক্টর পেসাররাই
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আজ আয়ারল্যান্ডকে ৪৬ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল রোহিত শর্মার দল।
ভারত অধিনায়ক রোহিত শর্মা কাঁধে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হলেও ভক্তদের আশ্বস্ত করলেন। তিনি জানালেন, সামান্য যন্ত্রণা রয়েছে। যাতে ইঙ্গিত পাকিস্তান ম্য়াচ খেলতে সমস্যা হবে না।

নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। মাইকেল ভন-সহ অনেকেই সরব হয়েছেন। তাঁদের যুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার ঘটানোর লক্ষ্যে বিশ্বকাপ হচ্ছে ভালো কথা। কিন্তু যে ধরনের পিচে খেলা হচ্ছে তা বিশ্বকাপের মতো আসরে মানা যায় না।
রোহিত শর্মা অবশ্য পিচ নিয়ে খুব বেশি অভিযোগ করলেন না। পরের দিকে পিচ ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল, সেটাও মানতে চাইলেন না। ভারতের ম্যাচগুলি রয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত শর্মা।
তারপরই দাপট দেখাতে থাকেন ভারতের জোরে বোলাররা। বাউন্সার দিয়েছেন। বলের স্যুইংয়ে কাজ কঠিন হয়েছে ব্যাটারদের। ভারত অবশ্য ৯৭ রানের টার্গেটে পৌঁছে গিয়েছে ১৩তম ওভারেই। রোহিতের কথায়, এই ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে ভালো লাগছে। পিচ সহজ হয়ে যায়নি। বোলারদের জন্য সহায়ক ছিল।
আয়ারল্যান্ডের সঙ্গে পাকিস্তানের পেস অ্যাটাকের ফারাক থাকবে। সে বিষয়টি জানে ভারত। পাল্টা দিতে প্রস্তুত মেন ইন ব্লু। রোহিত বলছেন, টেস্টের বোলিংয়ের কথা মাথায় রাখতে হবে বোলিংয়ের সময়। অর্শদীপ সিং যেমন বল স্যুইং করিয়ে ডানহাতি ব্যাটারদের অস্বস্তি বাড়িয়েছেন। তাতেই ম্য়াচের মেজাজ তৈরি হয়ে যায়।
রোহিত বলেন, আমার মনে হচ্ছে না চার স্পিনার নামার মতো পরিস্থিতি রয়েছে। কন্ডিশন সহায়ক হবে বুঝলে বেশি সংখ্যক সিমার নিয়েই নামব। টুর্নামন্টের পরের দিকে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। দলের চাহিদা অনুযায়ীই পরিবর্তন আনা হবে। অর্থাৎ রোহিত বুঝিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যখন খেলাগুলি হবে তখন একাদশে বাড়বে স্পিনারের সংখ্যা।
পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন, আমি জানি না পিচ কেমন আচরণ করবে। তবে মনে তো হচ্ছে কন্ডিশন খুব একটা আলাদা হবে না। আমরা প্রস্তুত আছি। (পাকিস্তানের বিরুদ্ধে) এমন একটা ম্যাচ আমরা খেলতে যাচ্ছি যেখানে একাদশের সকলেই এককাট্টা হয়ে অবদান রাখা জরুরি। নিজের ব্যাটিং নিয়ে খুশি পাকিস্তান, এই ধারা অব্যাহত রাখতে চান পাকিস্তান ম্য়াচে।












Click it and Unblock the Notifications