T20 World Cup 2024: ভুলতে পারব না! আফগানিস্তানের সতীর্থদের নিয়ে গর্বিত রশিদের বড় প্রত্যয়ী ঘোষণা
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো আফগানিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জেতার পর ব্যাটিং বিপর্যয়ই যার বড় কারণ।
যদিও সামগ্রিকভাবে এই টি২০ বিশ্বকাপে আফগানদের পারফরম্য়ান্স কিন্তু চমকপ্রদ। বলছে পরিসংখ্যানও।

দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান লিখেছেন, এই টি২০ বিশ্বকাপ আমরা মনে রাখব। দলের প্রত্যেকে যে লড়াই করেছেন তাকে বাহবা দিতেই হয়। আমি তাঁদের জন্য গর্বিত।
We will always remember this #T20WorldCup !
— Rashid Khan (@rashidkhan_19) June 27, 2024
The fight put ahead by each and every one of this team is commendable and I’m really proud of all of us! 🇦🇫
We will continue to build from here and comeback with more grit in the next one 💪
Thank you to each and everyone who… pic.twitter.com/MbzdTSlROR
এখান থেকেই আফগানিস্তানের গ্রাফ উঁচুতে নিয়ে যেতে চান রশিদ। এখান থেকেই আগামীর লক্ষ্যে দল গড়ার কাজ চালাতে চান। ধারাবাহিকতা দেখিয়ে আগামী টি২০ বিশ্বকাপেও আরও বেশি চারিত্রিক দৃঢ়তা দেখানোর জায়গায় দলকে নিয়ে যেতে চান আফগান অধিনায়ক। তাঁদের উপর আস্থা যাঁরা রেখেছেন, লড়াই চালিয়ে নিয়ে যেতে সমর্থন করেছেন, সকলকে ধন্যবাদ জানান রশিদ।
আফগানিস্তান টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে গুটিয়ে গিয়েছে ৫৬ রানে। যা টি২০ আন্তর্জাতিকেই তাদের সর্বনিম্ন স্কোর। সেটিও হলো এমন ম্যাচে যেখানে জিতলেই আফগানরা পৌঁছে যেতে পারতো ফাইনালে। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৭৪ রানে অল আউট হয়েছিল আফগানিস্তান। বছর দশেক পর তার চেয়েও খারাপভাবে ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি২০ বিশ্বকাপেই শ্রীলঙ্কা করেছিল ৭৭। আফগানিস্তানের ৫৬ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে করা কোনও দলের সর্বনিম্ন স্কোর। টি২০ বিশ্বকাপের ইতিহাসে নক আউট ম্যাচে আফগানিস্তানের এদিনের স্কোরই সর্বনিম্ন রানের রেকর্ড হয়ে রইল।
২০০৯ সালের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১২ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শ্রীলঙ্কার করা ১০১ রানই ছিল টি২০ বিশ্বকাপের নক আউট ম্যাচে সর্বনিম্ন স্কোর। যে নজির ভাঙল আফগানিস্তান।
টি২০ বিশ্বকাপে অল আউট হওয়া কোনও দলের ব্যাটারদের ব্যক্তিগত রানকে অতিরিক্ত রানের টেক্কা দেওয়ার নজির দেখা গেল এই নিয়ে দ্বিতীয়বার। আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই করেন ১০, অতিরিক্ত রানের পরিমাণ ১৩। ২০১০ সালের টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আয়ারল্যান্ড ৬৯ রানে গুটিয়ে যায়, সেই ইনিংসে 'মিস্টার একস্ট্রা'র নামের পাশে ছিল সর্বাধিক ১৯ রান!
উগান্ডাকে ১২৫ রানে হারিয়ে এবারের টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আফগানিস্তান। নিউজিল্যান্ডকে হারায় ৮৪ রানে। পাপুয়া নিউ গিনিকে ২৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল রশিদ খানের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ১০৪ রানে।
সুপার এইটে আফগানিস্তানকে ৪৭ রানে হারায় ভারত। এরপর অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দেয় আফগানরা। বাংলাদেশের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে ৮ রানে জিতে সেমিফানালে উঠেছিল আফগানিস্তান।
নিজেদের দেশে ক্রিকেট প্র্যাকটিসের সুযোগ নেই। হোম সিরিজ খেলতে হয় ভারত-সহ অন্য দেশে। সেই দলের এই সফর নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে রইল। আফগানিস্তানের ক্রিকেটাররা ভারতের পরিবেশের সঙ্গে পরিচিত। আইপিএল-সহ বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন। ২ বছর পর ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নামবেন রশিদ খানরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications