T20 WC 2024, IND vs PAK: টি২০ বিশ্বকাপে ৭-১! ১১৯ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে হারাল ভারত, অনবদ্য বুমরাহ
T20 WC 2024, IND vs PAK: টি২০ বিশ্বকাপের সুপার এইটে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল ভারত। ১১৯ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলেন ভারতীয় বোলাররা।
জসপ্রীত বুমরাহ তিন উইকেট তুলে নিয়ে বোলিং বিভাগকে নেতৃত্ব দিলেন। ২টি উইকেট পান হার্দিক পাণ্ডিয়া। ১২০ রানের টার্গেট তাড়া করতে নামা পাকিস্তানের উপর লাগাতার চাপ বজায় রেখে গিয়েছে ভারত। নিট ফল, টি২০ বিশ্বকাপের পারস্পরিক দ্বৈরথে ভারত-৭, পাকিস্তান-১।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। ঋষভ পন্থের ৪২, অক্ষর প্যাটেলের ২০ ও রোহিত শর্মার ১৩ ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। ১১.২ ওভারে ৮৯ রানে পড়ে চতুর্থ উইকেট। সেখান থেকে ১৯ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল।
নাসিম শাহ ও হ্যারিস রউফ নেন তিনটি করে উইকেট। মহম্মদ আমির ২টি এবং শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে ৪.৪ ওভারে ২৬ রানে। জসপ্রীত বুমরাহর বলে আউট হন অধিনায়ক বাবর আজম। ১০ বলে ১৩ রান করেন। স্লিপে ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব।
১০.১ ওভারে ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। উসমান খান ১৫ বলে ১৩ রানে লেগ বিফোর। অক্ষর প্যাটেল উইকেটটি পান। আম্পায়ার প্রথমে আউট দেননি, ভারত রিভিউ নেয়। আম্পায়ার রড টাকারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ১২.২ ওভারে ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।
ফখর জামান ৮ বলে ১৩ রান করে হার্দিক পাণ্ডিয়ার শিকার হন। ১৫তম ওভারের প্রথম বলেই মহম্মদ রিজওয়ান (৪৪ বলে ৩১) বোল্ড হয়ে যান জসপ্রীত বুমরাহর বলে। পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ৮০ রানে। শেষ পাঁচ ওভারে পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ৩৭ রান। ষোড়শ ওভারে মাত্র ২ রান দেন অক্ষর।
১৭তম ওভারের তৃতীয় বলে বড় শট নিতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার শিকার হন শাদাব খান (৭ বলে ৪)। ৮৮ রানে পঞ্চম উইকেটটি পড়ে। শেষ তিন ওভারে জেতার জন্য প্রয়োজন দাঁড়ায় ৩০। ১৮তম ওভারে মহম্মদ সিরাজ ৯ রান দেন। ফলে সমীকরণ দাঁড়ায় ১২ বলে প্রয়োজন ২১।
১৯তম ওভারের শেষ বলে জসপ্রীত বুমরাহর বলে অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ দেন ইফতিখার আহমেদ (৯ বলে ৫)। এই ওভারে বুমরাহ দেন মাত্র ৩ রান। ফলে শেষ ওভারে পাকিস্তানকে তুলতে হতো ১৮। শেষ ওভারের প্রথম বলেই ইমাদ ওয়াসিম (২৩ বলে ১৫) অর্শদীপ সিংয়ের শিকার। ভারত ম্যাচ জিতল ৬ রানে।পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানের বেশি এগোতে পারেনি।
ম্যাচের সেরা বুমরাহ ৪ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট পেলেন। হার্দিক ৪ ওভারে ২৪ রান খরচ করে পেলেন ২ উইকেট। অর্শদীপ সিং ৪ ওভারে ৩১ ও অক্ষর প্যাটেল ২ ওভারে ১১ রান দিয়ে ১টি করে উইকেট পেলেন।
গ্রুপ এ-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ২ ম্যাচে ৪ পয়েন্ট পয়েছে। ১২ জুন তারা খেলবে ভারতের বিরুদ্ধে। কানাডার ২ ম্যাচে ২ পয়েন্ট। চারে থাকা পাকিস্তান ২ ম্যাচের ২টিতেই হেরেছে। আয়ারল্যান্ডও ২ ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি। পাকিস্তানের কাছে বাকি ম্যাচগুলি ডু-অর-ডাই। ভারত ও আমেরিকার একটি করে জয় পাকিস্তানকে ছিটকে দেওয়ার পক্ষে যথেষ্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications