T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে আইপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা, শীর্ষে মুম্বই

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে সুযোগ পেয়েছেন আইপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা।

ট্রাভেলিং রিজার্ভের তালিকা ধরলে সংখ্যাটা ৮। যদিও কেউ চোটের কারণে ছিটকে না গেলে ওই ১৫ জনের মধ্যে থেকেই বেছে নিতে হবে বিশ্বকাপের চূড়ান্ত দল।

T20 World Cup 2024

ভারতীয় দলে রয়েছেন চলতি আইপিএলের তিনটি দলের অধিনায়ক। তাঁরা হলেন, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ডিয়া, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। আবার অনেক আইপিএল দলের অধিনায়ক জায়গা পাননি ভারতীয় দলে।

পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নাম নেই ঘোষিত দলে। গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের নাম রয়েছে ট্রাভেলিং রিজার্ভে।

আইপিএলের ৬টি দলের ক্রিকেটারদের নিয়েই ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। এতে চারজন ক্রিকেটার রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে। তিনজন করে রয়েছেন দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের। চেন্নাই সুপার কিংস ও আরসিবি থেকে রয়েছেন ২ জন করে এবং পাঞ্জাব কিংসের ১ জন রয়েছেন।

রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া যথাক্রমে অধিনায়ক ও সহ অধিনায়ক। তাঁরা দুজনেই খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। এ ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স থেকে সুযোগ পেয়েছেন টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব ও ভারতের ১ নম্বর পেসার জসপ্রীত বুমরাহ।

রাজস্থান রয়্যালস থেকে রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল। দিল্লি ক্যাপিটালস থেকে ভারতের টি২০ বিশ্বকাপ দলে রয়েছেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। চেন্নাই সুপার কিংস থেকে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। আরসিবির বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। পাঞ্জাব কিংস থেকে অর্শদীপ সিং।

ট্রাভেলিং রিজার্ভে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। এ ছাড়াও রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, রাজস্থান রয়্যালসের আবেশ খান ও দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। ১৫ সদস্যের দল ও ট্রাভেলিং রিজার্ভ মিলিয়ে দুটি ফ্র্যাঞ্চাইজির কোনও ক্রিকেটার নেই। সেই দুটি দল হলো সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+