T20 World Cup 2024: আমেরিকার বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত রোহিতের, দুই দলের প্রথম একাদশে কারা?

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। নিউ ইয়র্কে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিকে এই প্রথম আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত। দুই ম্যাচ জিতে গ্রুপে সবার উপরে রয়েছে ভারত। আমেরিকাকে হারাতে পারলেই শেষ আট নিশ্চিত হয়ে যাবে ভারতের।

নিই ইয়র্কের পিচে অল্প রান উঠছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। আমেরিকার হয়ে খেলতে পারছেন না মোনাক প্যাটেল। তার পরিবর্তে মার্কিন দলের অধিনায়ক অ্যারন জোন্স। রোহিত জানিয়েছেন, প্রথম দুই ম্যাচ জিতে দল যথেষ্টই আত্মবিশ্বাসী।

T20 World Cup 2024

আমেরিকা পাকিস্তানকে হারিয়ে শেষ আটে পৌঁছনোর অন্যতম দাবিদার।বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। আজ ভারত হেরে গেলে সুপার এইটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাদের।ভারত ও আমেরিকা ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্টে দাঁড়িয়ে। ভারতের নেট রান রেট ১.৪৫৫, আমেরিকার ০.৬২৬।

ভালো এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ভারতীয়রাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দলে রয়েছেন এক ঝাঁক ভারতীয় বংশদ্ভুত। তাই বুধবারের ম্যাচ এক কথায় ভারতীয় বনাম ভারতীয়দের খেলা।
টি২০ বিশ্বকাপের জন্য আমেরিকার দলে রয়েছেন এমন চার জন ক্রিকেটার, যারা ক্রীড়া জীবনের শুরুতে খেলেছেন ভারতেই, অর্থাৎ তাঁরা ভারতীয় বংশোদ্ভূত। শুধু তাই নয় একদা অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এদের মধ্যে চারজন।

এ বারের বিশ্বকাপের চমক আমেরিকা। প্রথম ম্যাচে কানাডার পরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। সুপার ওভারে সেই ম্যাচ জিততে আমেরিকার বাজি ছিলেন সৌরভ নেত্রাভলকর। একদা সতীর্থ সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন সৌরভ।

পাকিস্তান ম্যাচে বৃষ্টির জেরে একাধিক বার ম্যাচ থামিয়ে দিতে হয়েছিল। ওভার না কমলেও বৃষ্টিতে খেলা দেখতে বার বার বিরক্ত হচ্ছিলেন দর্শকেরা। নিউ ইয়র্কে বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেই সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
আমেরিকার একাদশ- স্টিভেন টেলর, শায়ন জাহাঙ্গির, আন্দ্রিস গাউস, অ্যারন জোন্স(অধিনায়ক), নীতীশ কুমার, কোরে অ্যান্ডারসন, হরমীত সিং, শ্যাডেলে ভান, জসদীপ সিং, সৌরভ নেত্রভালকর, আলি খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+