T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনাল জেতার চাবিকাঠি টসেই? ভারত-দঃ আফ্রিকা দ্বৈরথের আগে চমকপ্রদ তথ্য
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ফাইনাল আজ বার্বাডোজের ব্রিজটাউনে। কেনসিংটন ওভালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
২০১০ সালে এই স্টেডিয়ামেই টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে। আজ কার হাতে খেতাব উঠবে? উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই।

এখনও অবধি টি২০ বিশ্বকাপ ফাইনাল হয়েছে ৮ বার। ৭টি ক্ষেত্রেই টস জেতা দল চ্যাম্পিয়ন হয়েছে। একবারই শুধু ফাইনালে টস জিতে ব্যাটিং নেওয়া দলের হাতে ওঠেনি বিশ্বকাপ। ২০০৯ সালের সেই ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
টি২০ বিশ্বকাপ ফাইনালে টস জেতা দল ফিল্ডিং নিয়েছে ৫ বার। পাঁচবারই খেতাব জয় সম্ভব হয়েছে। ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত টস জিতে ব্যাট করে পাকিস্তানকে হারিয়েছিল ৫ রানে। ২০১০ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে কেনসিংটন ওভালেই ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নেয় এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৭ উইকেটে।
২০১২ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩৬ রানে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নেয়, ভারতকে হারিয়েছিল ৬ উইকেটে।
২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। সেবার ইংল্যান্ডকে তারা হারিয়েছিল ৪ উইকেটে। ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেয়। অজিরা চ্যাম্পিয়ন হয় ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। ম্যাচ জেতে ৫ উইকেটে।
এবারের টি২০ বিশ্বকাপে আজ নবম ম্যাচ হতে চলেছে কেনসিংটন ওভালে। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। টাই হওয়ার পর নামিবিয়া সুপার ওভারে ওমানকে হারায়। বাকি ম্যাচগুলি কার্যত একপেশেই হয়েছে। ভারত এখানে আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্য়াট করেত ৮ উইকেটে ১৮১ তুলে জিতেছিল ৪৭ রানে। দক্ষিণ আফ্রিকা এবারের টি২০ বিশ্বকাপে এখানে একটি ম্যাচেও খেলেনি।












Click it and Unblock the Notifications