T20 World Cup 2024: অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি! ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ কেমন হবে?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ফাইনালে কাল বার্বাডোজে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। ভারত ২০০৭ সালের চ্যাম্পিয়ন, ২০১৪-র রানার-আপ।

দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনও বিশ্বকাপ ফাইনাল খেলবে। দুই দলের সামনেই বিরল নজিরের হাতছানি।

T20 World Cup 2024

আজ অবধি কোনও টি২০ বিশ্বকাপেই অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হতে পারেনি কোনও দেশ। যেটা এবার হতে চলেছে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল অবধি সব ম্যাচ জিতেছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। ভারতের একটি ম্যাচ পরিত্যক্ত হয়, বাকি সবেতেই জয়।

নিউ ইয়র্ককে বাইরে রাখলে, চলতি টি২০ বিশ্বকাপে কেনসিংটন ওভালেই টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫৯ উইকেট গিয়েছে পেসারদের ঝুলিতে। একটি ম্যাচেই ২০০-র উপর রান উঠেছে। বাকিগুলিতে ১০৯ থেকে ১৮১-র মধ্যে রান উঠেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত তুলেছিল ১৮১।

টি২০ বিশ্বকাপ ফাইনাল হবে চার নম্বর পিচে। সেখানে নামিবিয়া বনাম ওমান এবং স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল। ওমান-নামিবিয়া ম্যাচে দুই দলই ১০৯ করে, ম্যাচ টাই হয়, সুপার ওভারে নামিবিয়া জেতে। অপর ম্যাচে স্কটল্যান্ড ১০ ওভারে বিনা উইকেটে ৯০ তোলার পর ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।

বার্বাডোজে পৌঁছনোর পর ম্যাচের আগের দিন, অর্থাৎ আজ আর ভারতীয় দল অনুশীলন করেনি। গায়ানাতেই পোস্ট ম্যাচ ও প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারেন যথাক্রমে অক্ষর প্যাটেল ও রাহুল দ্রাবিড়। এমন নজির আগে দেখা যায়নি। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতেই আজ অনুশীলন রাখেনি ভারত।

রাহুল দ্রাবিড়ের ভারতীয় কোচ হিসেবে কালই শেষ ম্যাচ। চলছে ডু ইট ফর দ্রাবিড় ক্যাম্পেন। অর্থাৎ দ্রাবিড়ের জন্যই বিশ্বকাপ জেতার আহ্বান দিয়ে তাতানো। যদিও এমন ব্যক্তিকেন্দ্রিক প্রচারে সায় নেই দ্রাবিড়ের। দলের জন্যই বিশ্বকাপ জেতার আহ্বান দিচ্ছেন ভারতীয় হেড কোচ। প্রথমবার বিশ্বকাপ ফাইনাল জিতে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর প্রোটিয়ারাও। ফলে তুল্যমূল্য লড়াইয়ের অপেক্ষা।

দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা কম। শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো উচিত বলে অনেকেই মনে করছেন। দক্ষিণ আফ্রিকা কন্ডিশন দেখে পেসার সংখ্যা বাড়াতে পারে। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার কালকের ফাইনাল টি২০ আন্তর্জতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে বলেও জল্পনা রয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে বা সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি বা অটনিয়েল বার্টম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+