T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ কোথায় হবে? দুই পড়শি দেশের মহারণ নিয়ে রইল বড় আপডেট
আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর জুন মাসে হবে এই টুর্নামেন্ট। কিন্তু বিশ্বকাপ বা আইসিসি ইভেন্ট মানেই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত-পাকিস্তান ম্যাচ।
আসন্ন টি২০ বিশ্বকাপে কোথায় হবে ভারত-পাক মেগা মহারণ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত-পাক ম্যাচটি অনুষ্টিত হবে আমেরিকাতেই। মেগা এই ম্যাচটি নিউইয়র্কের উপকণ্ঠে একটি পপ-আপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে এই টুর্নামেন্টের জন্য একটি ৩৪,০০০ আসনের অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।সেখানেই হতে পারে ভারত-পাক ক্রিকেট মহারণ।

আইসিসির সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে গ্রুপ পর্বে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মোট চারটি ম্যাচ খেলবে। এই চারটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যান্টিগা, বার্বাডোজ এবং সেন্ট লুসিয়াতে। ফলে গ্রুপ পর্বে ইংল্যান্ডের কোনও খেলা নাও পড়তে পারে আমেরিকাতে।
টি ২০ বিশ্বকাপের ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে অনুষ্ঠিত হবে? আইসিসি পরিদর্শকরা গত কয়েকদিন ধরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন মাঠ দেখেছেন। ফাইনাল কোন মাঠে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য টি-২০ বিশ্বকাপ হবে ৪-৩০ জুন। আইসিসির তরফে এখনও গ্রুপবিন্যাস করা হয়নি। ২০১৩ সালের পর থেকে ভারত এবং পাকিস্তানকে প্রতিটি আইসিসি ট্রফিতেই এক গ্রুপে রাখা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না।












Click it and Unblock the Notifications