T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত, ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে? জানুন বিস্তারিত

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো আজ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন।

জুন মাসের ২৯ তারিখ বার্বাডোজে হবে ফাইনাল। বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে নিউ ইয়র্কে। ভারত গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে, একটি ম্যাচ হবে ফ্লোরিডায়।

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত

আইসিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের ৬টি স্টেডিয়ামে হবে টি২০ বিশ্বকাপের খেলাগুলি। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।

গ্রুপ সি-তে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপালকে রাখা হয়েছে গ্রুপ ডি-তে। ৯ জুন ভারত-পাকিস্তান মেগা ম্য়াচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের আইসেনহাওয়ার পার্কে (Eisenhower Park)।

টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে কানাডার বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি হবে জুনের ২৬ তারিখ গায়ানায়, ত্রিনিদাদে ২৭ জুন হবে দ্বিতীয় সেমিফাইনাল। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা আকাদেমি, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম, অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, সেন্ট লুসিয়ার ডারেন সামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট ভিনসেন্টের আরনস ভেল স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্য়াচগুলি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইসেনহাওয়ার পার্ক, ফ্লোরিডার লডারহিল ও টেক্সাসের গ্র্যান্ড প্রাইরিতে হবে টি২০ বিশ্বকাপের খেলাগুলি। ভারত অভিযান শুরু করবে আয়ারল্যান্ড ম্য়াচ দিয়ে। সেটি হবে জুনের ৫ তারিখ। ১২ জুন ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্য়াচ রয়েছে। ১৫ জুন ভারতীয় দল খেলবে কানাডার বিরুদ্ধে।

পাকিস্তান ভারতের বিরুদ্ধে নামার আগে ৬ জুন খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ১১ জুন কানাডা ও ১৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা রয়েছে পাকিস্তানের। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ হয়েছিল ১৬টি দেশকে নিয়ে। এবারের টি২০ বিশ্বকাপে চারটি দল বাড়ছে। চারটি গ্রুপ থেকে প্রথম দুটি করে দল উঠবে সুপার এইট রাউন্ডে। এ-র ১, বি-র ২, সি-র ১ ও ডি-র ২ নম্বর দল থাকবে একটি গ্রুপে। এ-র ২, বি-র ১, সি-র ২ ও ডি-র ১ নম্বর দল থাকবে আরেকটি গ্রুপে।

সুপার এইটের দুটি গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে সেমিফাইনালে। ইংল্যান্ড এবারের টি২০ বিশ্বকাপে নামবে খেতাব ধরে রাখার লড়াইয়ে। মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ জিতেছিল। এবারই প্রথম টি২০ বিশ্বকাপ খেলবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও উগান্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+