T20 World Cup 2024: ভারতের লক্ষ্য বাইশের প্রতিশোধ, খেতাব রাখতে জিততেই হবে ইংল্যান্ডকে, দ্বৈরথে কারা এগিয়ে?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রভিডেন্সে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ম্যাচটি শুরু বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮টা থেকে।

২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। খেতাবও জেতে। সেই খেতাব দখলে রাখতে ইংল্যান্ডের জয় ছাড়া গতি নেই।

T20 World Cup 2024

ভারত চলতি টি২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য ও অপরাজেয়। ফলে ফেভারিট হিসেবেই রোহিত শর্মারা নামবেন সেমিফাইনালে। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ দারুণভাবে নিয়েছে মেন ইন ব্লু। এবার ২০২২-এর ১০ নভেম্বরের প্রতিশোধের পালা।

টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ২০২২ সালে ভারতকে হারিয়ে পারস্পরিক দ্বৈরথের ফলাফল ২-২ করেছে ইংল্যান্ড। সেবার দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতকে ৬ উইকেটে ১৬৮ রানে থামিয়েছিল ইংল্যান্ড। ১৬ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয় ছিনিয়ে নেয়।

হার্দিক পাণ্ডিয়া ৩৩ বলে ৬৩ ও বিরাট কোহলি ৪০ বলে ৫০ করেছিলেন। অধিনায়ক রোহিত শর্মা করেন ২৮ বলে ২৭। তিন উইকেট নেন ক্রিস জর্ডন। এরপর অধিনায়ক জস বাটলার ৪০ বলে ৮০ ও অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হন হেলস।

২০০৭ সালের টি২০ বিশ্বকাপে প্রথম সাক্ষাতে ইংল্যান্ডকে ১৮ রানে হারিয়েছিল ভারত। ভারত ৪ উইকেটে ২১৮ তুলেছিল। জবাবে ইংল্যান্ড ৬ উইকেটে ২০০-র বেশি যেতে পারেনি। স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে যুবরাজ সিং ১৬ বলে ৫৮ করে ম্য়াচের সেরার পুরস্কার পান।

গৌতম গম্ভীর ৪১ বলে ৫৮, বীরেন্দ্র শেহওয়াগ ৫২ বলে ৬৮ করেন। ইংল্যান্ডের বিক্রম সোলাঙ্কি সর্বাধিক ৩১ বলে ৪৩ করেন। ইরফান পাঠান ৩৭ রানে তিনটি এবং আরপি সিং ২টি উইকেট নেন।

২০০৯ সালে টি২০ বিশ্বকাপের আসরে ভারতকে প্রথমবার হারায় ইংল্যান্ড। জয় এসেছিল ৩ রানে। ইংল্যান্ড ৭ উইকেটে ১৫৩ তুলেছিল। ২৭ বলে ৪৬ করেন কেভিন পিটারসেন। হরভজন সিং তিনটি ও রবীন্দ্র জাদেজা নেন ২ উইকেট। ভারত ৫ উইকেটে ১৫০ রানেই আটকে যায়। মহেন্দ্র সিং ধোনি ২০ বলে ৩০ ও ইউসুফ পাঠান ১৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন। রায়ান সাইডবটম ও গ্রেম সোয়ান ২টি করে উইকেট নেন। সাইডবটম হন ম্যাচের সেরা।

২০১২ সালের টি২০ বিশ্বকাপে ভারত ৯০ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। ৪ উইকেটে ১৭০ রান তুলে ইংল্যান্ডকে ১৪.৪ ওভারে ৮০ রানে গুটিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। রোহিত শর্মা ৩৩ বলে অপরাজিত ৫৫ রান করেন। বিরাট কোহলি করেন ৩২ বলে ৪০। হরভজন সিং ২টি মেডেন-সহ ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট ইরফান পাঠান ও পীযূষ চাওলার। ম্যাচের সেরা হন ভাজ্জি।

টি২০ আন্তর্জাতিকে ভারত ও ইংল্যান্ড ২৩টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারতের জয় ১২টিতে, ১১টিতে জিতেছে ইংল্যান্ড। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি দ্বৈরথেরই অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+