T20 World Cup 2024: ভারতীয় দলে আমেরিকা ম্যাচে ২ পরিবর্তন? কোপ পড়তে পারে কাদের উপর? সুযোগের অপেক্ষায় কারা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সুপার এইটের দিকে এক পা বাড়িয়েই রেখেছে ভারত। যেভাবে রোহিত শর্মার দল খেলছে তাতে শেষ আটে যেতে তেমন বেগ পেতে হবে না।
আজ আমেরিকার বিরুদ্ধে জয়ই মেন ইন ব্লু-র শেষ আটের টিকিট কনফার্ম করে দিতে পারে। ভারতীয় দলে আজ ২টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ভারত দুটি ম্যাচেই জিতেছে। বোলিং বিভাগ চিন্তামুক্ত রাখলেও ব্যাটিং বিভাগ সেভাবে ভরসা দিতে পারেনি। বিশেষ করে শিবম দুবেকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। শিবম বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২টি উইকেট পেলেও তাঁকে দিতে আয়ারল্যান্ড ও পাকিস্তান ম্যাচে বোলিং করাননি রোহিত।
আইরিশদের বিরুদ্ধে ২ বলে ০ রানে অপরাজিত ছিলেন শিবম। তবে পাকিস্তানের বিরুদ্ধে ছয়ে নেমে শিবম ৯ বলে ৩ রান করে যেভাবে আউট হয়েছেন তাতে তাঁকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। ফুটওয়ার্কের গলদ চোখে পড়েছে বেশি করে। এমনিতেই রিঙ্কু সিংকে বাইরে রেখে শিবমকে দলে নেওয়ায় সমালোচিত হচ্ছিলেন নির্বাচকরা। শিবমের ব্যর্থতায় তাই সরব হয়েছেন অনেকেই।
যশস্বী জয়সওয়াল দলে থাকলেও বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করছেন। টি২০ বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে সেই জুটি ব্যর্থই বলা যায়। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওপেনিং জুটি বদলাবে না তাহলে যশস্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। কেন না, তিনে ভরসা দিচ্ছেন ঋষভ পন্থ।
এই পরিস্থিতিতে শিবম দুবের উপযুক্ত বিকল্প হিসেবে ভাবা হচ্ছে সঞ্জু স্যামসনকে। যিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রান না পেলেও যে কোনও ব্যাটিং অর্ডারে নেমে কার্যকরী ইনিংস খেলতে পারেন। রবীন্দ্র জাদেজা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ছিলেন ৪ রানে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাদেজাকে ব্যাট করতে নামতে হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জাদেজা ২ ওভারে ১১, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ ওভারে ৭ ও পাকিস্তানের বিরুদ্ধে ২ ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি। এই পরিস্থিতিতে জাদেজাকে আজকের ম্যাচে বাইরে রাখা হতে পারে।
সুপার এইটের আগে সেরা কম্বিনেশন সুনিশ্চিত করার বড় সুযোগ আজকের আমেরিকা ম্যাচ। কেন না, ফ্লোরিডার লডারহিলে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল টি২০ বিশ্বকাপে এবার ২টি ম্যাচে সুযোগ পাননি।
রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে বেশি সংখ্যক স্পিনার একাদশে রেখে নামার। যদিও নিউ ইয়র্কের কন্ডিশনে সেটা সম্ভব হচ্ছে না। অক্ষর প্যাটেল ব্যাটে-বলে ভরসা দিচ্ছেন। এই পরিস্থিতিতে আজ জাদেজার পরিবর্তে কুলদীপ একাদশে আসতে পারেন। ব্যাটিং দক্ষতার নিরিখেই তিনি কিছুটা এগিয়ে চাহালের চেয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications