T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কেমন? বিরাট কোহলির ঝুলিতে একাধিক রেকর্ড
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ফের দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্য নিয়ে নামছে ভারত। নেতৃত্বে রোহিত শর্মা। ২০০৭ সালের পর আর টি২০ বিশ্বকাপ জিততে পারেনি মেন ইন ব্লু।
বিরাট কোহলি ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলবেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড।

টি২০ বিশ্বকাপ এখনও অবধি মোট ৮ বার হয়েছে। ভারত যদি এবার চ্যাম্পিয়ন হয় তাহলে স্পর্শ করবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের নজির। ইংল্যান্ড ২০১০ ও ২০২২ এবং ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ জিতেছিল। এই দুই দল বাদে আর কেউ দু-বার করে বিশ্বকাপ জেতেনি।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত প্রথম টি২০ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ওয়ান্ডারার্সে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ তোলার পর পাকিস্তানকে বেঁধে ফেলে ১৯.৪ ওভারে ১৫২ রানে।
ধোনির নেতৃত্বেই ভারতের সামনে ফের টি২০ বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল ২০১৪ সালে। বাংলাদেশের ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে ফাইনালে অবশ্য লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে পরাস্ত হয়েছিল মেন ইন ব্লু। এরপর আর ভারত ফাইনালেই উঠতে পারেনি।
২০০৭ সালে কাপ জেতা ভারত ২০০৯, ২০১০ ও ২০১২ সালের টি২০ বিশ্বকাপে বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। ২০১৪ সালে রানার-আপ। ২০১৬ সালে দেশের মাটিতে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ছিটকে যায় দ্বিতীয় রাউন্ড থেকে।
২০২২ সালে সর্বশেষ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। টি২০ বিশ্বকাপে ভারত মোট ৪৪টি ম্যাচ খেলেছে। জিতেছে ২৭টি ম্যাচ, হেরেছে ১৫টিতে, টাই ১টি, পরিত্যক্ত ১টি ম্যাচ। ভারতের সাফল্যের শতকরা হার ৬৩.৯৫ শতাংশ।
টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। বিরাট ২০১২ সালে প্রথম টি২০ বিশ্বকাপ খেলেন। এখনও অবধি তিনি মোট ১১৪১ রান করেছেন। ন্যূনতম ১০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির ব্যাটিং গড় (৮১.৫০) সবচেয়ে বেশি।
সবচেয়ে বেশি ১৪টি অর্ধশতরান রয়েছে বিরাট কোহলিরই। কোনও একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের কীর্তিও গড়েছেন কোহলি। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে তিনি ৩১৯ রান করেছিলেন। ২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে বিরাট টুর্নামেন্টের সেরা হন। তিনি ছাড়া আর কেউ টি২০ বিশ্বকাপে দু-বার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে পারেননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications