T20 World Cup 2024: মোদী জমানায় ভারতের প্রথম বিশ্বকাপ জয়, আইসিসি খেতাব এসেছে কোন প্রধানমন্ত্রীদের সময়কালে?

T20 World Cup 2024: ভারত নাটকীয় প্রত্যাবর্তনে ১৭ বছর পর জিতল টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপ জয় ১৩ বছর পর। ১১ বছর পর কাটল আইসিসি খেতাব জয়ের খরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে কথা বলেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও ফাইনালের সেরা বিরাট কোহলির সঙ্গে।

T20 World Cup 2024

গত নভেম্বরে আমেদাবাদে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের সময় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ফাইনালে হেরে যাওয়ার পর ক্রিকেটারদের সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল। ঘুরে দাঁড়াতে উৎসাহিত করেছিলেন।

আগেই বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেখা গিয়েছে দেশের বিজয়কেতন ওড়ানোর পর ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছেন মোদী। দেশে ফিরলে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। নিশ্চিতভাবেই ভারত টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরলে ফের তেমন দৃশ্য দেখা যেতেই পারে।

ভারত টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলো তৃতীয়বারে। কেন্দ্রে এখন মোদী ৩.০ সরকার! নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতীয় দল কোনও বিশ্বকাপ জিতল, ১১ বছর পর আইসিসি খেতাব জয়ের খরা কাটিয়ে।

১৯৮৩ সালের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেবার কাপ জিতেছিল কপিল দেবের দল। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ভারত চরম ব্যর্থ হয়েছিল। এবার দ্রাবিড় বিশ্বকাপ জিতলেন ভারতের হেড কোচ হিসেবে। সেই ওয়েস্ট ইন্ডিজেই। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

এরপর ভারত প্রথম আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভারত ও শ্রীলঙ্কা যুগ্ম বিজয়ী ঘোষিত হয়। তখন অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী তখন ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত পাকিস্তানকে হারিয়ে প্রথম টি২০ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে। ভারত দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং।

২০১১ সালে ভারত দেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ইংল্যান্ডকে হারিয়ে। সেই সময়ও প্রধানমন্ত্রী মনমোহন। মনমোহন সরকারের সময়কালে অবশ্য ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারত পরাস্ত হয়েছিল।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত বেশ কয়েকবার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০২১ ও ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠেও খেতাব ছিল অধরা। অবশেষে বার্বাডোজে বিশ্বজয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+