T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দেখে আঁতকে উঠলেন মোদী! অ্যান্থেম প্রকাশ আইসিসির
T20 World Cup 2024: আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই টি২০ বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
ভারত-পাকিস্তান বহু প্রতীক্ষিত দ্বৈরথটি হবে নিউ ইয়র্কে। তার টিকিটের দাম দেখে আঁতকে উঠলেন আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদী।

১ জুন থেকে টি২০ বিশ্বকাপ শুরু। ৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ইতিমধ্যেই মার্কিন মিডিয়ার দাবি অনুযায়ী, রিসেল মার্কেটে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১ কোটি টাকায়। ফলে অনেকে টিকিট কিনে তা কয়েক গুণ বেশি দামে ছেড়ে দিচ্ছেন। চলছে কালোবাজারি।
Shocked to learn that @ICC is selling tickets for Diamond Club at 000 per seat for the #indvspak WC game. The WC in the US is for game expansion & fan engagement, not a means to make profits on gate collections. 50 for a ticket It’s just #notcricket #intlcouncilofcrooks pic.twitter.com/lSuDrxHGaO
— Lalit Kumar Modi (@LalitKModi) May 22, 2024
ললিত মোদী আইসিসিকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ক্রুকস বলে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারত-পাকিস্তান ম্যাচের ডায়মন্ড ক্লাব টিকিটের দাম ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হচ্ছে জেনে স্তম্ভিত। ক্রিকেটের বিস্তার ও ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করতেই যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে, সেখানে গেট কালেকশন থেকে লাভ করা মূল লক্ষ্য হওয়া অনুচিত।
একটি ম্যাচের টিকিটের দাম ২৭৫০ মার্কিন ডলার রাখাকেও অক্রিকেটীয় বলে উল্লেখ করেছেন ললিত। তিনি বুঝিয়ে দেন ক্রিকেটের বা কোনও টুর্নামেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি টিকিটের দাম বেশি না রেখেও করা যায়। ললিত মোদী লিখেছেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএলের ৬৪ ম্যাচ আয়োজন করতে আমরা খরচ করেছিলাম ১০০ মিলিয়ন মার্কিন ডলার, গেটমানি থেকে এসেছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার। টিকিটের দাম রাখি ২ থেকে ১৫ মার্কিন ডলার। তাতেই ইতিহাস রচিত হয়েছিল।
Presenting the all-new ICC anthem, produced by Grammy-winning composer Lorne Balfe 🤩
— ICC (@ICC) May 23, 2024
➡ https://t.co/vEKSqYOQxe pic.twitter.com/XjObgoo8Im
এদিকে, টি২০ বিশ্বকাপে অভিষেক হচ্ছে আইসিসির নতুন অ্যান্থেমের। যেটি তৈরি করেছেন গ্র্যামি পুরস্কার বিজেতা ফিল্ম ও টিভি কম্পোজার লোরনে বালফে (Lorne Balfe)। এই অ্যান্থেম বাজানো হবে আইসিসির সমস্ত ইভেন্টে। এটি রেকর্ড করা হয়েছে লন্ডনের অ্যাবে রোড রেকর্ডিং স্টুডিওয়। বিভিন্ন বাদ্যযন্ত্র, ক্রিকেট সরঞ্জাম ও খেলার সময়কার শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে এই অ্যান্থেম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications