T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে কোথায় হবে ভারত পাক ম্যাচ? মার্কিন মুলুকে ভেন্যু খুঁজছে আইসিসি
এশিয়া কাপের সুপার ফোরের ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে হিমসিম খেতে হচ্ছে আয়োজকদের। গ্রুপ পর্বের পর সুপার ফোর বৃষ্টির কোপে পড়েছে মহারণ।রিজার্ভ ডে-তেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছে দেরিতে। এবার বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতেও নাজেহাল অবস্থা আইসিসির। তবে একদিনের নয়, টি২০ বিশ্বকাপে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে এই বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। আগামী ৪ থেকে ৩০ জুন এবারের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কয়েকটি জায়গা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নির্বাচন করেছে, যেখানে এই প্রথমবার কোনও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

কিন্তু কোথায় হবে ভারত পাকিস্তান ম্যাচ? যা নিয়ে এখন থেকেই ঘুম উড়েছে আইসিসি কর্তাদের। কারণ জো বাইডেনের দেশ ক্রিকেটে আইসিসির ইভেন্ট প্রথমবার আয়োজন করতে চলেছে। ফলে ক্রিকেটের মেগা এই ম্যাচ আয়োজনের জন্য পরিকাঠামোর দিক থেকে এখনও তৈরি হয়ে উঠতে পারেনি আমেরিকা।
আমেরিকায় পাঁচটি মাঠে মেজর লিগ ক্রিকেট খেলা হয়। তার মধ্যে মুসা স্টেডিয়ামে ২৫০০, সেন্ট্রাল ব্রোইয়ার্ড স্টেডিয়ামে ২০,০০০, গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ৭০০০, চার্চ স্ট্রিট পার্কে ৩৫০০ ও এয়ারহগস স্টেডিয়ামে ৭০০০ দর্শক বসতে পারে। শুধু দর্শক সংখ্যাই নয় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে হলে নিরাপত্তা-সহ আরও অনেক বিষয়ের দিকে নজর দিতে হয়।
নিউ ইয়র্কের ভ্যান কোর্টল্যান্ড পার্কে অস্থায়ী স্টেডিয়ামে তৈরি করে ভারত-পাকিস্তান খেলার আয়োজন করার কথা ভেবেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। কিন্তু আয়োজকরা আইসিসির এই ভাবনা খারিজ করে দিয়েছেন। কারণ বিপুল অঙ্ক খরচ করে একটা অস্থায়ী স্টেডিয়াম বানিয়ে খেলা হলে খরচ সামলানো যাবে না।

ইতিমধ্যেই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হয়ে গিয়েছে। অথচ টুর্নামেন্টের মার্কি ম্যাচের ভেন্যুই চূড়ান্ত করতে পারল না আইসিসি। তারউপর এত কম সংখ্যক দর্শকাসন স্টেডিয়াম গুলিতে রয়েছে সেটাও চিন্তা বাড়াচ্ছে আইসিসি। যদিও দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজছে আইসিসি।
আইসিসি একদিনের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতা হয়। যদিও সেটা ভিন্ন কারণে। সেই সমস্যা মিটতেই এবার নতুন চিন্তা আইসিসির।

ইতিমধ্যেই আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি আগামী টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। একদিকে এশিয়া-প্যাসিফিক গ্রুপে শীর্ষস্থান অর্জন করেছে, অন্যদিকে ইউরোপীয় গ্রুপ থেকে শীর্ষ দুটো জায়গা দখল করেছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।












Click it and Unblock the Notifications