T20 World Cup 2024: চরম ভারত-বিদ্বেষ পাকিস্তানের পেসার রউফের! ক্রিকেটপ্রেমীকে তেড়ে মারতে গেলেন আমেরিকায়
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। হেড কোচ গ্যারি কার্স্টেন দলের মধ্যে সংহতির অভাবকেই ব্যর্থতার বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় কড়া মনোভাব নিতে চলেছে পিসিবি। সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তনরা। তবে মাঠের বাইরের নানা কাণ্ডে বিতর্কে জড়ানোই যেন পাক ক্রিকেটারদের।

সোশ্যাল মিডিয়ায় হ্যারিস রউফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে আমেরিকার রাস্তায় এক ক্রিকেটপ্রেমীকে তিনি তেড়ে মারতে যাচ্ছেন। হ্যারিস রউফের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তিনি রউফের হাত ধরে রেখেছিলেন। কিন্তু শেষ অবধি পারেননি। রউফ তেড়ে মারতে যান এক ক্রিকেটপ্রেমীকে।
ভারতের প্রতি তাঁর বিদ্বেষমূলক মনোভাবও ফুটে উঠেছে ভাইরাল ভিডিওটিতে। তিনি প্রথমে ওই ক্রিকেটপ্রেমীকে ভারতীয় বলে মনে করেছিলেন। চিৎকার করে সেটা বলেনও। যদিও পরে জানা যায়, ওই ক্রিকেটপ্রেমী ভারতীয় নয়, তিনি পাকিস্তানেরই নাগরিক।
কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমী ভেবে যে আগ্রাসীভাবে রউফ তাঁকে মারতে উদ্যত হন ও বচসায় জড়ান তার তীব্র নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। হ্যারিস রউফের স্ত্রী ছাড়াও উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাঁকে বিরত করার চেষ্টা করছিলেন। কিন্তু এতটাই রেগে গিয়েছিলেন রউফ, যে তাঁকে আটকে রাখা রীতিমতো দুঃসাধ্য হয়ে দাঁড়ায়।
Haris Rauf Fight
— Maghdhira (@bsushant__) June 18, 2024
His wife tried to stop her.
Haris- Ye indian ho hoga
Guy- Pakistani hu @GaurangBhardwa1 pic.twitter.com/kGzvotDeiA
যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি টিম হোটেলের পাশের রাস্তা বলেই মনে করা হচ্ছে ভিডিওটি দেখে। টি শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ছিলেন রউফ। ওই ক্রিকেটপ্রেমী পাকিস্তানের খারাপ পারফরম্য়ান্সে হতাশ ছিলেন। তিনি সম্ভবত রউফকে কিছু বলেছিলেন। তাতেই মেজাজ হারান রউফ। রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন।
নিরাপত্তারক্ষীরা থাকায় ওই ক্রিকেটপ্রেমীর গায়ে হাত তুলতে পারেননি রউফ। তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারতো। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ওই ক্রিকেটপ্রেমীর সঙ্গে বাদানুবাদ চলতে থাকে রউফের। তবে যেভাবে ভারতীয় ক্রিকেটপ্রেমী বলে ওই ব্যক্তিকে মারতে উদ্যত হয়েছিলেন রউফ, তাতে তাঁর মনোবৃত্তি তীব্র ধিকৃত হচ্ছে।
— Haris Rauf (@HarisRauf14) June 18, 2024
ভিডিও ভাইরাল হতেই অস্বস্তি বাড়ে রউফের। তিনি এক্স হ্যান্ডলে সাফাই দিয়ে লেখেন, ফ্যানেদের সব রকমের প্রতিক্রিয়া গ্রহণে প্রস্তুত হলেও কেউ আমার বাবা-মা বা পরিবারকে আক্রমণ করলে তা মেনে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ সহানুভূতি পেতেই এবার নয়া তত্ত্ব সামনে আনলেন হ্যারিস রউফ। কিন্তু যাঁর সঙ্গে তাঁর ঝামেলা তাঁকে ভারতীয় বলে কেন অভিহিত করলেন সেটা স্পষ্ট করার সাহস দেখাতে পারেননি পাক পেসার।
এবারের টি২০ বিশ্বকাপে ডালাসে আমেরিকার বিরুদ্ধে রউফ ৩৭ রান খরচ করে একটি উইকেট নেন, ব্যাট করতে নেমে তিন রানে অপরাজিত ছিলেন। ভারতের বিরুদ্ধে তিনি ২১ রানের বিনিময়ে দখল করেন তিন উইকেট। কানাডার বিরুদ্ধে ২৬ রান খরচ করে রউফ দুটি উইকেট পান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে তিনি ১৭ রানে ১ উইকেট নেন।












Click it and Unblock the Notifications